চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ ক্রিকেটে চ্যানেল আইয়ের শুভ সূচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ছয় ওভারে ১২৫! ওই বিশাল স্কোরে প্রতিপক্ষের জন্য টার্গেট– ওভার প্রতি ২১ রান। জয় যে তাই নিশ্চিত সেটা প্রথম ইনিংসের পরই বুঝেছিল সবাই।

ধুন্দুমার ব্যাটিংয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ক্রিকেট টুর্নামেন্টে বড় জয়ে শুভ সূচনা করেছে চ্যানেল আই। দৈনিক কালবেলাকে ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারিকুল ইসলাম মাসুমের দল।

রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বসেছে সিক্স-অ্যা-সাইড ক্রিকেট টুর্নামেন্ট। তাতে আগের টুর্নামেন্টগুলোতে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হওয়া চ্যানেল আই তার অন্যতম সেরা ক্রিকেটার নীলাদ্রি শেখরকে ছাড়াই সহজ জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।

বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে বিনা উইকেটে ১২৫ রানের বিশাল সংগ্রহ পায় চ্যানেল আই। দুই উদ্বোধনী ব্যাটসম্যান রাহুল রায় ৬৭ এবং শফিকুল ইসলাম ৩৯ রানে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪৬ রানের বেশি করতে পারেনি কালবেলা। ম্যাচ সেরা হয়েছেন রাহুল রায়। পরের ম্যাচে বৈশাখী টেলিভিশনের মুখোমুখি হবে চ্যানেল আই।

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বন্ড অপব্যবহারকারীদের কঠোর হাতে দমন করবে এনবিআর

পরবর্তী

স্মিথ-বেনক্রফটের কান্নাকাটি, ওয়ার্নারের ক্ষমা প্রার্থনা

পরবর্তী

স্মিথ-বেনক্রফটের কান্নাকাটি, ওয়ার্নারের ক্ষমা প্রার্থনা

এতিমের টাকা আত্মসাৎকারীর জন্য আন্দোলন কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT