চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল আইয়ের কেকাসহ ২৬ সাংবাদিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র ২০১৫ সালের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার জান্নাতুল বাকেয়া কেকাসহ ২৬ জন সাংবাদিক। মুক্তিযুদ্ধে বীরঙ্গনা নারীদের নিয়ে তিন পর্বের ধারাবাহিক রিপোর্টের জন্য তিনি এই অ্যাওয়ার্ড পান।

তিনি ছাড়াও প্রিন্ট মাধ্যমে দৈনিক প্রথম আলোর শরিফুজ্জামান পিন্টু, ইংরেজী দৈনিক দি ডেইলি স্টারের পিনাকি রায় এবং যমুনা টেলিভিশনের মাহফুজ মিশু, এনটিভির’র রোকনুজ্জামান এবং বিবিসি’র আহরার হোসেন ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে ভূষিত হন।

প্রতিবছরের মতই এবারো ‘ডিআরইউ’র বেস্ট রিপোর্টিং অ্যাওয়াড ২০১৫’র প্রিন্ট মিডিয়ার জন্য তেরোটি, টেলিভিশন রিপোর্টিংয়ে নয়টি, বেতারে একটি এবং অনলাইনে তিনটি এই চারটি আলাদা মাধ্যমে ২৬ টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিক ভাবে এই সম্মাননার ক্রেস্ট,সনদ এবং পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যমের স্বার্থে তথ্যমন্ত্রনালয় আলাদা ভাবে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করবে। মন্ত্রনালয় নয়, একটি স্বাধীন নিরপেক্ষ জুরি বোর্ডের তত্তাবধায়নে সেরা রিপোর্ট বাছাই করা হবে।

জান্নাতুল বাকেয়া কেকা ইতিমধ্যেই ‘স্বাস্থ্য বিষয়ে’ ‘জাতি সংঘ জনসংখ্যা উন্নয়ন বিষয় তহবিল’-ইউএনএফপিএ, ইউনিসেফ’র মীনা মিডিয়া অ্যাওয়ার্ড এবং ‘পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড’সহ একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে এবারই প্রথম স্বাস্থ্য বিষয়ের বাইরে ‘মুক্তিযুদ্ধ ইস্যুতে’ রিপোর্টারদের সংগঠন ডিআরইউ’ অ্যাওয়ার্ড পেলেন। জান্নাতুল বাকেয়া কেকা বলেন, ১৮ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে ঐতিহাসিক দু’টি রায়ের পরদিন মুক্তিযুদ্ধে মানবতা লংঙ্ঘনের শিকার ৭১’র নির্যাতিত বীরঙ্গনা-বীরমাতাদের নিয়ে করা রিপোর্টের জন্য ডিআরইউ’র সম্মাননা জাতীয় আশা-আকাঙ্খার সঙ্গে ব্যক্তি কেকার আনন্দ মিলেমিশে একাকার হয়েছে।

Reneta

তিনি জানান, তার তিনটি ধারাবাহিক রিপোর্টের ভিত্তিতে বীরমাতাদের বিনামুল্যে চিকিৎসা দেবার নির্দেশনা দিয়ে চিঠি দেয় স্বাস্থ্যমন্ত্রণালয়, অপর একটি রিপোর্ট প্রচারের পর একজন শিল্পপতি ব্যক্তি উদ্যোগে বীরমাতাদের গৃহ নির্মানে এগিয়ে আসেন। সর্বশেষ রিপোর্টে ‘মুক্তিযুদ্ধ জাদুঘরের’ পক্ষে বীরমাতাদের ‘মুক্তিযোদ্ধা খেতাব’ প্রদানে সুপারিশ তুলে ধরে। সম্প্রতি সরকার বীরমাতাদের মুুিক্তযোদ্ধা খেতাবে ভূষিত করে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬

মিরপুরে শাকিল মোল্লার ছাদ যেন গ্রামের আবহ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT