চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ’র মেহেদী উৎসবে ফরিদা পারভীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ন ৩১, মে ২০১৯
বিনোদন
A A

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর ‘মেহেদী উৎসব’ পালিত হয়েছে। সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালন সংগীতের শ্রোতাপ্রিয় শিল্পী ফরিদা পারভীন।

শুক্রবার (৩১ মে) ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনের সদস্য ও সদস্য পরিবারের হাতে মেহেদী লাগানোর পাশাপাশি ‘হাতে মেহেদী লাগানো প্রতিযোগিতা’য় অংশ নিয়েছেন। মমতাজ হারবাল প্রোডাক্টস এর সৌজন্যে এই উৎসব এবং প্রতিযোগিতায় সেরা দশজন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন লালন কন্যা ফরিদা পারভীন।

মেহেদী উৎসবের উদ্বোধনী বক্তব্যে ফরিদা পারভীন বলেন, এক সময় বিয়ে, ঈদ কিংবা অন্য কোনো উৎসব অনুষ্ঠানে মেহেদি গাছের পাতা বেটে মিহি করে হাতে লাগানো হতো। আমাদের ছোটকালে তাই দেখেই বড় হয়েছে। কিন্তু সময় পাল্টেছে। আধুনিকতার এই যুগে মেহেদী লাগানোর মধ্যেও এসেছে দৃষ্টিনন্দন শৈল্পিকতার ছোঁয়া। তবে বাটা মেহেদী নয়। টিউবেই থাকে মিহি করা মেহেদী। ডিআরইউ’র এই মেহেদী উৎসব কিছুসময়ের জন্য হলেও আমাদের সেই স্মৃতি মনে করিয়ে দিয়েছে।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও জেন্ডার বিষয়ক গবেষক ইমতিয়াজ পাভেল। তিনি বলেন, মেহেদী লাগানোর ক্ষেত্রে একটি শৈল্পিক দিক রয়েছে। এর অঙ্কন পদ্ধতি ও মাধুর্য ফুটিয়ে তুলতে কৌশল অবলম্বন করতে হবে। অঙ্কন পদ্ধতিতে এর মোটিভগুলো ফুটিয়ে তুলতে হবে।

মেহেদী উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা দশজন হলেন, তৌহিদা ইসলাম চুমকি, সাদিয়া আফসানা, নাজনীন আক্তার লাকী, বিলকিস, নার্গিস আক্তার, আফরোজা নাসরীন, আফসানা নূর, প্রজ্ঞা, সামান্থা আহসান ও হোমায়ারা মাহ্মুদা ফারুকী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি খোন্দকার কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল। বিশেষ অতিথি ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

Reneta

এসময় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউ’র সদস্য দৌলত আকতার মালা, সায়ীদ আবদুল মালিক প্রমুখ। উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, কল্যাণ সম্পাদক কাওসার আজম ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নঈমুদ্দীন।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিআরইউমেহেদীলালন সংগীতলালনকন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT