চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ’র নতুন কমিটির দায়িত্বগ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ডিআরইউ’র নতুন কমিটির দায়িত্বগ্রহণ

ডিআরইউ’র নতুন কমিটির দায়িত্বগ্রহণ

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। বুধবার সংগঠনের সাগর-রুনী মিলনায়তনে বিদায়ী কমিটির কাছ থেকে চলতি বছরের জন্য নির্বাচিত নেতারা দায়িত্ব গ্রহণ করেন।

বিদায়ী কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ ও বিদায়ী সহ-সভাপতি আবু দারদা যোবায়ের।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সংগঠন পরিচালনায় বিদায়ী কমিটির কর্মকর্তা ও সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি-২০১৮ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক জনাব সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার জনাব সৈয়দ শুকুর আলী শুভ।

ডিআরইউ’র নতুন কমিটি

সহ-সভাপতি গ্যালমান শফি, যুগ্ম-সম্পাদক মোঃ মঈন উদ্দিন খান, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, দপ্তর সম্পাদ মোঃ জেহাদ হোসেন চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক ঝর্ণা মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মোঃ মহসিন হোসেন, ক্রীড়া সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন ও কল্যাণ সম্পাদক কাওসার আজম নির্বাচিত হয়েছেন।

Reneta

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুল্লাহ আল কাফি, মাহমুদা ডলি, জান্নাতুল ফেরদৌস পান্না, মোঃ জাফর ইকবাল, আবদুল হাই তুহিন, কামাল মোশারেফ ও এস এম এ কালাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিআরইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT