চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডায়াবেটিসের সঙ্গে নিবিড় সম্পর্ক ক্যান্সারের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ন ০৬, জুলাই ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

ডায়াবেটিস নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। এটা নিয়ে গবেষণারও শেষ নেই। প্রায় প্রতিদিনই নতুন কোনো না কোনো আবিষ্কার হচ্ছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় বৃহৎ একটি গবেষণায় জানা গেছে, ডায়াবেটিসের সাথে নিবিড় সম্পর্ক আছে ক্যান্সারের।

সব ধরণের ক্যান্সার নয়, কিছু কিছু ক্যান্সার ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে বেশি, তুলনামূলক ভাবে যারা ডায়াবেটিসে আক্রান্ত নন তাদের চেয়ে। এ ক্যান্সারগুলো হলো প্যানক্রিয়াসের ক্যান্সার, লিভার, জরায়ু, কিডনি, থাইরয়েড, গল ব্লাডার, লিউকেমিয়া।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ডায়াবেটিক সার্ভিস স্কিম ডায়াবেটিক রোগীদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে নামকরা। এ প্রতিষ্ঠানে প্রায় সাড়ে নয় লাখ ডায়াবেটিক রোগীর ওপর পর্যবেক্ষণ করে এ তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় অংশগ্রহনকারীদের প্রায় ৮০ হাজার টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত। বাকিরা টাইপ-২ ডায়াবেটিসে।

এ গবেষণার প্রধান জেসিকা হার্ডিং। তিনি মেলবোর্নের বেকার আইডিআই হার্ট ও ডায়াবেটিস ইনস্টিটিউট-এর গবেষক। তিনি গবেষণার ব্যাপারে জানান, তারা মনে করেছিলেন ইনসুলিন হয়তোবা ক্যান্সার কোষকে বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এটা প্রমাণ করার জন্য তারা এ গবেষণা চালান।

কিন্তু গবেষণায় দেখা গেলো টাইপ-২ ডায়াবেটিকদের সব ধরণের ক্যান্সারের ঝুঁকি বেশি। কিন্তু টাইপ-১ ডায়াবেটিকদের লিভার, প্যানক্রিয়াস, কিডনি, জরায়ু ও লিম্ফোমার ঝুঁকি বেশি।

Reneta

যারা টাইপ-২ ডায়াবেটিক রোগী তাদের বেশিরভাগই ইনসুলিন ব্যবহার করছিলেন না। তাই তাদের ধারণা ভুল প্রমাণিত হয়। গবেষকরা জানান, আসলে ইনসুলিনের জন্য নয়; রক্তে অতিরিক্ত গ্লুকোজের জন্যই ক্যান্সারের ঝুঁকি বেশি।

আবার অনেক ডায়াবেটিক রোগী ডায়াবেটিসে আক্রান্তের বেশ পরে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। প্রধান গবেষক জেসিকা বলেছেন, স্থূলতা ও বয়স বৃদ্ধিজনিত কারণে ডায়াবেটিসে আক্রান্তদের ক্যান্সারের ঝুঁকি বেশি।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যান্সারডায়াবেটিস
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচন ও গণভোট: ভোট গ্রহণ শেষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনে ৭০ শতাংশ ভোটগ্রহণ, কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঢাকা-১১ আসনে মধ্য বাড্ডার সারাহ স্কুল মহিলা কেন্দ্রের খবর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মুন্সিগঞ্জে কেন্দ্রের সামনে ১৪-১৫ টি ক/কটেল বি/স্ফোরণ!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT