চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডালিম হোটেলকে কসাইখানা বানিয়েছিল জল্লাদ মীর কাসেম

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
২:২৯ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

ডালিম হোটেল চট্টগ্রামবাসীর চোখে এক বিভীষিকার নাম; চলতি পথে এখনও ঘৃণাভরে ডালিম হোটেলের দিকে তাকায় সাধারণ মানুষ। ৭১-এ এটি মুক্তিকামী সাধারণ মানুষের জন্য হয়ে উঠেছিলো যেনো এক ‘ডেথ ফ্যাক্টরি’। সেখান থেকে নির্যাতনের শিকার মুক্তিযোদ্ধা ও নিরপরাধ বাঙালির কান্নার আওয়াজ যেন এখনও কানে বাজে। মীর কাসেমের ফাঁসি কার্যকর হওয়ায় ৪৪ বছরের ক্ষোভ ও দুঃখ-বেদনার অবসান হলো।

ঠিক কতো মানুষকে এখানে নির্যাতন এবং নির্যাতনের পর হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিলেন তার সঠিক পরিসংখ্যান নেই। ৭১-এ মীর কাসেমের নেতৃত্বে গড়ে ওঠা বদর এ টর্চার সেলে সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ধরে এনে নির্যাতন করা হতো।

ঠিক এমনই ভাবে হত্যা করা হয়েছিলো কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে। তাকে নির্মম নির্যাতনের পর হত্যা করে লাশ কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিলো। এই জসিম হত্যার অপরাধেই আজ চট্টগ্রামের জল্লাদ মীর কাসেমকে ফাঁসির দড়িতে ঝুঁলতে হলো।

বদর বাহিনী তাদের টর্চার সেলের জন্য বেছে নিয়েছিলো টেলিগ্রাফ রোডের হিন্দু অধ্যুষিত এলাকাটি। সেখানেই ৭১’র মার্চে চন্দ্র মোহন নাথের মহামায়া ভবন দখল করে মীর কাসেম গড়ে তুলে ছিলেন টর্চার সেল ডালিম হোটেল। ভবনটির মালিক চন্দ্র মোহন নাথ ১৯৬৬ সালে চট্টগ্রাম শহরের পুরাতন টেলিগ্রাফ রোডে ৬ শতক জমির ওপর তিন তলা মহামায়া ভবন নির্মাণ করেন।

১৯৭১ সালের মার্চ মাসে মুক্তিযুদ্ধ শুরুর মাসখানেক পরই পরিবারের সদস্যদের নিয়ে ভারতে চলে যান চন্দ্র মোহন নাথ। তার অনুপস্থিতিতে যুদ্ধের সময় এটি নির্যাতন কেন্দ্র হিসেবে ব‌্যবহার করে পাকিস্তানি বাহিনীর দোসর আল বদর সদস‌্যরা।

মুক্তিযুদ্ধে আল বদর বাহিনীর চট্টগ্রামে অঞ্চলের হেডকোয়ার্টার হিসেবে পরিচয় পেয়েছিলো ডালিম হোটেল। মুক্তিযুদ্ধ চলাকালে ডালিম হোটেলকে নরকে পরিণত করেন মীর কাসেম আলী। এখানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজনকে ধরে এনে পা ছাদের সঙ্গে ঝুলিয়ে রেখে অমানুষিক নির্যাতন চলানো হতো, প্রস্রাব করে তা পানে বাধ্য করা হতো, বৈদ্যুতিক শক দেয়া হতো। নির্যাতনের কারণে অনেক বাঙালির মৃত্যু হয়েছে। সেখানে বন্দি নির্যাতনের আর্তনাদ আজও তাড়িয়ে বেড়ায় অনেককে।

Reneta

মীর কাসেম আলীর নেতৃত্বে চট্টগ্রামে আলবদর বাহিনীর সদস্যরা পাকিস্তানি দখলদার সেনাবাহিনী ও তাদের সহযোগী রাজাকার বাহিনীর সহযোগিতায় স্থানীয় বুদ্ধিজীবী, পাকিস্তানি দখলদার বাহিনীর আগ্রাসন প্রতিরোধে প্রতিরোধ বাহিনীর সদস্য মুক্তিযোদ্ধাদের ও মুক্তিকামী নিরীহ নিরস্ত্র বাঙালিকে বিভিন্ন এলাকা থেকে ধরে এনে ডালিম হোটেলের নির্যাতন কেন্দ্রে আটকে রেখে নির্মম নির্যাতন চালাতো, হত্যা করতো এবং মরদেহ গুম করে ফেলত।

মীর কাসেম আলী ও তার আলবদর বাহিনী তাই মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিকামী মানুষের জন্য আবির্ভূত হয়েছিল ভয়ঙ্কর রূপ নিয়ে। কাসেম ছিলেন চট্টগ্রামের বিভীষিকা। তার জল্লাদখানার নাম দোস্ত মোহাম্মদ পাঞ্জাবি বিল্ডিংয়ের চামড়ার গুদাম, সালমা মঞ্জিল এবং ডালিম হোটেলসহ ৫টি নির্যাতন কেন্দ্র।

মীর কাসেমের বিরুদ্ধে আনা সব অভিযোগ বিবেচনায় ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১১ ও ১২ নম্বর অভিযোগে জসিমসহ মোট আটজনকে হত্যার দায়ে মীর কাসেমের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন। সর্বোচ্চ আদালত তার আপিল আংশিক মঞ্জুর করে ১২ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছে। তবে ১১ নম্বর অভিযোগে জসিম হত্যার ঘটনায় সর্বোচ্চ সাজার রায়ই বহাল রাখায় তাকে ফাঁসির দড়িতে ঝুঁলতে হলো।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পৃথিবীতে পাঠানো সংকেত কি আসলেই এলিয়েনদের (ভিডিও)

পরবর্তী

জঙ্গিমুক্ত দেশ গড়তে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

পরবর্তী

জঙ্গিমুক্ত দেশ গড়তে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে আশাবাদী বিএনপি

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT