অপরাধ

ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয়ে র‍্যাবের অভিযান

ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয়ে র‍্যাবের অভিযান, বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয়ে র‍্যাবের অভিযান, বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত, অফিসের ভেতরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর গুলশানে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয়ে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অভিযান চালিয়েছে। স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান আজ শুরুর পরই সেখানে অভিযানে গেছে র‍্যাব।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার পর থেকে চলে ওই অভিযান।

র‍্যাব-১ সূত্রে জানা গেছে, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই তার কার্যালয়ে গেছে র‍্যাবের একটি দল।

অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানা গেছে।

বিষয়:ডায়মন্ড ওয়ার্ল্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…