চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডান্ডাবেড়ি পরিয়ে যুবদল নেতার চিকিৎসায় হাইকোর্টের রুল জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A
অচেতন যুবদল নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদরোগে আক্রান্ত যুবদল নেতা আমিনুর রহমান মধুকে বিএসএমএমইউ হাসপাতালে যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়ে তার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে “ডান্ডাবেড়ি পরিয়ে হৃদরোগে আক্রান্ত যুবদল নেতা মধুর চিকিৎসা” কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া আগামী ১০ দিনের মধ্যে মধুর চিকিৎসার বিষয়ে প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

ডান্ডাবেড়ি পরিয়ে হৃদরোগে আক্রান্ত যুবদল নেতা মধুর চিকিৎসার ঘটনায় করা রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

Banglabid

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সাথে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

“ডান্ডাবেড়ি পরিয়ে হৃদরোগে আক্রান্ত যুবদল নেতাকে চিকিৎসা” শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চের নজরে আনেন এবং সুয়োমোটো আদেশ চান সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী। তবে হাইকোর্ট বলেন, আপনারা চাইলে (রিট) ফাইল করে আসতে পারেন। সে ধারাবাহিকতায় হাইকোর্টে রিট করেন যুবদলের নেতা আমিনুর রহমান মধুর স্ত্রী।

যশোর জেলা যুবদলের সহসভাপতি ও সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ কলেজের প্রভাষক আমিনুর রহমান মধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডান্ডাবেড়ি পরা একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবদল নেতাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

জুলাই যোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT