চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডাটাবেজে থাকবে কারাবন্দির সব তথ্য, পর্যায়ক্রমে সারা দেশে চালু হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

কারাবন্দিদের সকল তথ্য ডাটাবেজে থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ডাটাবেজটি ইনফরমেটিভ করা হয়েছে। ডাটাবেজটি ভালো ফলাফল নিয়ে আসবে।

মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে কারাবন্দি ব্যবস্থাপনা বিষয়ক একটি পাইলট ডাটাবেজের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিস (ইউএনওডিসি) কারাবন্দিদের বায়োমেট্রিক তথ্য সম্বলিত এ ডাটাবেজ সফটওয়্যার প্রস্তুত করে।

Banglabid

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দীদের আঙ্গুলের ছাপ ও চোখের কর্নিয়ার ছবি সংরক্ষণ করা থাকাতে এ ডাটাবেজের মাধ্যমে কারাগারে ভুল ব্যক্তির অবস্থান সহজে শনাক্ত করা যাবে এবং জালিয়াতির মাধ্যমে কারাগার থেকে মুক্ত হওয়ায় মত ঘটনা রােধ করা সম্ভব হবে।

এ ডাটাবেজে সঠিকভাবে ব্যবহার করলে কারাকর্মীদের সার্বিক দক্ষতা বৃদ্ধি পাবে ও বন্দিব্যবস্থাপনা সংক্রান্ত ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে।

Reneta

সারা দেশে এ সিস্টেমটি চালু করার উপর গুরুত্ব আরােপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএনওডিসি’র পাইলট প্রজেক্ট শেষে আমরা এর কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সরকারের রাজস্ব তহবিল থেকে প্রকল্প গ্রহণ করব।

জানা যায়, তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র প্রকল্প থেকে সরবরাহকৃত কম্পিউটারে ডাটাবেজ সফটওয়ারটি ব্যবহার করা যায়। এ সফটওয়ারের মাধ্যমে কারাকর্মীরা বন্দিব্যবস্থাপনা সংক্রান্ত তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করতে পারেন।

এতে নতুন বন্দি ভর্তি, আদালতে বন্দি প্রেরণ, বন্দি স্থানান্তর, বন্দি মুক্তি, এবং কয়েদীদের সাজা মওকুফ প্রদানসহ প্রায় সব কার্যক্রমকরা সম্ভব।

ডাটাবেজের গত জুন মাস থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এবং গাজীপুর জেলা কারাগারে পাইলট ভিত্তিতে ব্যবহৃত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বক্তব্য রাখেন।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, কারাবন্দি ব্যবস্থাপনা ও তথ্য সংরক্ষণ কার্যক্রম সহজতর করার লক্ষ্যে ডাটাবেজটি প্রস্তুত করা হয়েছে। মার্কিন ষ্টেট ডিপার্টমেন্টের আর্থিক সহযোগিতায় ইউএনওডিসি বাংলাদেশের কারাগারের প্রয়োজনীয়তা বিবেচনা করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিচারিক ব্যবস্থার সাথে যুক্ত সরকারের বিভিন্ন বিভাগ কর্মকর্তাগণসহ উন্নয়ন সহযােগী সংস্থাসমূহের প্রতিনিধিগণ বন্দি ব্যবস্থাপনা বিষয়ক ডাটাবেজ চালু করায় ইউএনওডিসি ও কারা অধিদপ্তরের প্রশংসা করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাতার ও ভারত ম্যাচের প্রাথমিক দলে কারা?

পরবর্তী

অভিষেকের অপেক্ষা তাদের

পরবর্তী

অভিষেকের অপেক্ষা তাদের

নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিজস্ব ট্রাইব্যুনাল তদন্ত করবে: যুবলীগ চেয়ারম্যান

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT