চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকাতি ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশ কমিশনারের উদ্বেগ

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৭:১৫ পূর্বাহ্ন ১২, মার্চ ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর রাজপথে ডাকাতি ছিনতাই বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। যে কোন মুল্যে ডাকাতি ছিনতাই প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে সকল অপরাধ বিভাগের ডিসি ও থানার ওসিদের নির্দেশ দেন তিনি।

শনিবার সকালে ডিএমপি সদর দফতরে মাসিক অপরাধ সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার আরো বলেন, ছিনতাই প্রতিরোধে ব্যর্থতার দায়ভার ডিসি ও ওসিদেরই বহন করতে হবে।

সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগর, যাত্রাবাড়ী, ধানমণ্ডিসহ কয়েকটি থানা এলাকায় ছিনতাই ও রাজপথে ডাকাতির ঘটনা ঘটে। আর এ সব ঘটনা ঘটে দিনের আলোতে; এছাড়া ব্যস্ত সড়কে গুলি করে বিকাশের টাকা লুটের ঘটনা। এছাড়া অহরহ ছিনতাই হচ্ছে শাহজাহানপুর, তেজগাঁও এবং সুত্রাপুর থানা এলাকায়।

এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে ব্যবস্থা নিতে বলেন পুলিশ কমিশনার।

সেই সাথে চিহ্নিত অপরাধিরা কে কখন কারাগার থেকে বের হয়ে আসছে তার তথ্য জানার ব্যবস্থা রাখতে বলেন তিনি।

Reneta

এছাড়া সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

মাসিক অপরাধ সভায় সকল অপরাধ বিভাগ, গোয়েন্দা বিভাগ ও ট্রাফিক বিভাগের ডিসিরা ছাড়াও বিভিন্ন অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার, ও থানার ওসিরা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ছিনতাইডাকাতিরাজধানী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপিকে জনতা পার্টি বাংলাদেশের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে: সালাউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজয়ী নুরুল হক নুরকে ফুলেল সংবর্ধনা, সবাইকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াইলে এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গণভোট ৬০.২৬ শতাংশ, জিতেছে ‘হ্যাঁ’

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT