চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকাতির সময় গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

মেহেরপুরে গ্রামবাসীর গনপিটুনিতে ডাকাত সর্দার ইজারুল ইসলাম (৪১) নিহত হয়েছে। আজ সোমবার রাত দুইটার দিকে সদর উপজেলার আশরাফপুর গ্রামে চালতা পাড়ায় এ ঘটনা ঘটে। আশরাফপুর গ্রামের মিন্টু শেখের বাড়িতে ডাকাতির সময় আটক হয় সে। তার বাড়ি একই উপজেলার ভবনন্দপুর গ্রামে।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে মিন্টু শেখের ছেলে হারেস (১৪) ও প্রতিবেশী রশিদ (৪২)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ডাকাতি করে পালিয়ে যাবার সময় মিন্টু শেখের স্ত্রীর হাতে ধরা পড়ে ডাকাত সর্দার ইজারুল। পরিবারের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাত দলের অন্য সদস্যরা। পরে গ্রামবাসীর গণপিটুনিতে মারাত্মক আহত হয় ইজারুল। 

খবর পেয়ে সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজু আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন। তার নামে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজীর প্রায় ১৫ টি মামলা রয়েছে বলে তিনি জানান।

ট্যাগ: ডাকাতিনিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখনো গ্রেপ্তার হয়নি অভিনেত্রী শুভশ্রীর হেনস্থাকারীরা

পরবর্তী

বাড়ি ভাড়া বেশি, তাই বিয়ে করতে দেরি

পরবর্তী

বাড়ি ভাড়া বেশি, তাই বিয়ে করতে দেরি

জঙ্গি আইএসের হত্যাকে ‘গণহত্যা’ ঘোষণার আবেদন

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT