চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু ভবনে হামলার সঙ্গে জড়িত সবার বিচার চান সাদ্দাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নূরুল হক নুর ও তার সংগঠনের কর্মীদের ওপর ডাকসু ভবনে হামলাকে ভিপি নুর ও মুক্তিযুদ্ধ মঞ্চের মধ্যকার সংঘর্ষ উল্লেখ করে এ হামলার বিচার চেয়েছেন ডাকসু এজিএস ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

রোববার বেলা সাড়ে এগারোটার দিকে ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন এ বিচার দাবি করেন। এসময় তার সাথে ছাত্রলীগ প্যানেল থেকে ডাকসুতে নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাদ্দাম হোসেন বলেন: ‘ডাকসু ভবন ভাঙচুরের ঘটনায় জড়িত উভয় পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

উক্ত ঘটনা নিয়ে নূরুল হক নুর ফের ‘সাজানো’ আন্দোলন-আন্দোলন খেলা করলে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে কালক্ষেপণ করা হবে না বলে হুশিয়ারি দেন সর্বোচ্চ ভোটে নির্বাচিত এই ডাকসু নেতা।

সাদ্দাম বলেন: ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে আমরা বলতে চাই, ভিপি নুরের অপকর্ম গোপন করা ও তার সংগঠনের বিস্তৃতির জন্য যদি পুনরায় সাজানো আন্দোলন-আন্দোলন খেলার ক্ষেত্র তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হয়, শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়, তাহলে প্রশাসনের নিকট আহ্বান থাকবে কঠোর হস্তে তা দমন করার। এছাড়া যদি প্রশাসন তা করতে ব্যর্থ হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে ডাকসু কোনমতেই কালক্ষেপণ করবে না।

হামলার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের কেউ জড়িত নয় বলে দাবি করে ডাকসু এজিএস বলেন: ‘মুক্তিযুদ্ধ মঞ্চ ও ভিপি নুর দুই পক্ষেরই দায় রয়েছে। কারোর পক্ষেই ছাত্রলীগ নেই। যারাই ওই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

Reneta

ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় জড়িত নয় দাবি করে ছাত্রলীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তা প্রত্যাহার করার দাবি জানান সাদ্দাম।

নুরকে মামলাবাজ ভিপি আখ্যা দিয়ে সাদ্দাম বলেন: ‘এর আগে নাটকবাজ থেকে দুর্নীতিবাজ ভিপিতে পরিণত হয়েছিলেন নুর। আর এখন শাহবাগ থানায় মামলা করার চেষ্টা করে মামলাবাজ ভিপিতে পরিণত হয়েছেন।’

তিনি বলেন: ‘এসব করে দুর্নীতির বিষয়টি আড়াল করার জন্য সিমপ্যাথি আদায় করার চেষ্টা করছে নুর।’

হামলার তথ্য-প্রমাণ গায়েব করার জন্য নুরের সহযোগীরাই সিসিটিভি ফুটেজ গায়েব করেছে বলেও মন্তব্য করেন ডাকসু এজিএস।

তিনি এসময় আরও কয়েকটি দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো
ডাকসু নেতৃবৃন্দ, সিনেট সদস্য সঞ্জিত চন্দ্র দাস, হল সংসদের নেতৃবৃন্দ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার, বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, সিসি টিভি ফুটেজ উদ্ধার ও ভিপি নুরুল হক নুরের পদত্যাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, এজিএস সাদ্দাম হোসেন, ডাকসু সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, সদস্য মাহমুদুল হাসান সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। কিন্তু ভিপি নুর তাদের নামে মামলার অভিযোগ পত্র জমা দেন। এমনকি ডাকসুর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও মামলার অভিযোগ পত্রে তার নাম দেয়া হয় বলে অভিযোগ করেন সাদ্দাম হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসুনুরহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওমানে গাড়িতে মৃত ৪ ভাইয়ের মরদেহ এসেছে দেশে

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে কিশোরী টিকটক তারকা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মে ২০, ২০২৬

কর বিষয়ক তদন্ত থেকে মুক্তি পেল ট্রাম্প পরিবার

মে ২০, ২০২৬

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে শত বিঘার ধান-পাটসহ বিভিন্ন ফল

মে ২০, ২০২৬

যুদ্ধের উত্তাপের মধ্যেও ব্যতিক্রমী এক অনুষ্ঠান হয়েছে ইরানে

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT