চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ন ০৯, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাবি এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

কমিশনার বলেন, এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাস ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও মোটরসাইকেল ছাড়া অন্যান্য যানবাহন ক্যাম্পাস এলাকায় ঢুকতে পারবে না।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আশপাশের প্রত্যেকটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও নজরদারি অব্যাহত থাকবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন: কোনো ধরনের বিশৃঙ্খলা করার কেউ চেষ্টা করলে, শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে, অনিয়ম করার চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। এ কাজে আমরা তাদের সহযোগিতা করব।

ঢাবি কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ সংগ্রহের অনুমতি নেয়া সংবাদকর্মীরাই ওইদিন খবর সংগ্রহের কাজ করতে পারবেন বলেও জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

Reneta

এর আগে গতকাল শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রবেশপথ (নীলক্ষেত, শাহবাগ ও হাইকোর্ট) বিশেষ নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবে। এই তিনটি প্রবেশপথ দিয়ে শুধু ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও বের হবেন।

ভোট কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট পাসযুক্ত যানবাহন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত এই তিনটি গেট দিয়ে চলাচল করবে। শিক্ষার্থীদের অবাধ চলাচল ও শৃঙ্খলা রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ও স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে ঢুকবে না। সর্বসাধারণকে রাত ১০টা পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচনডাকসু নির্বাচন-২০১৯ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT