চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনে সরকারের উপর আস্থা রাখতে চায় বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পথে সরকার বাধা হবে না বলে ক্ষমতাসীন দল ও সরকারের প্রতি বিশ্বাস রাখতে চায় বিএনপি।

সোমবার রাজধানীর আগারগাঁওস্থ চন্দ্রিমা (জিয়া) উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একথা বলেন। এর আগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহাবস্থানের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, এখনো সহাবস্থান নাই। তবে সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথে তারা বাধা হবে না। আমরা তাদের বিশ্বাস করতে চাই এবং আমরা চাইবো যে, আমাদের ছাত্রসমাজের সংগঠনগুলো যাতে তাদের মতপ্রকাশ ও নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পায়। আর ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। আর তাদের পছন্দের প্রার্থীকে ডাকসু নির্বাচনে নির্বাচিত করতে পারে।

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সারা দেশে যেমন বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হচ্ছে না, আমাদের নেতাকর্মীরা যেমন তাদের ঘর-বাড়িতে থাকতে পারছে না। তেমনি এদেশের ছাত্র সমাজ দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যেতে পারে না।  যারা বিরোধী দল করে তাদেরকেই নানাভাবে হয়রানি করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, খুন ও গুম করা হয়েছে। এরকম একটা জটিল পরিস্থিতিতে আমাদের বহু প্রতিক্ষিত ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা বলেছি, ডাকসু নির্বাচন যাতে জাতীয় ও স্থায়ী সরকার ভোটের মতো না হয়- এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এবং বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ সরকারের নিয়োজিত। ফলে দুশ্চিন্তার কারণ আছে। কিন্তু আমরা আশা করবো, যে ছাত্রসমাজ আমাদেরকে যুগে যুগে পথ দেখিয়েছে- তাদের সাহসী ভূমিকা দিয়ে আন্দোলন-সংগ্রামের সূচনা করেছে, সেই ছাত্রসমাজ তাদের প্রতিষ্ঠানের নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে।

তিনি বলেন, আমরা আশা করছি, যারা গণতন্ত্র চায় আর যারা গণতন্ত্র চায় না, যারা গণতন্ত্র জবাই করে আর যারা গণতন্ত্র পুনরুদ্ধার করে এই লড়াইটা হবে মূলত তাদের মধ্যে। সেই লড়াইয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি বিজয়ী হবে বলে আমরা আশা করি।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সুষ্ঠু নির্বাচন করতে সরকার বাধ্য করবে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

এসময় বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ড্যাবের আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, সদস্য সচিব ডা. মো. ওবায়দুল কবির খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুনির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

নান্দনিক ফুটবলে মুগ্ধ দর্শক, স্পেনকেই মনে করছেন বিশ্বচ্যাম্পিয়ন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

জুলাই ১৫, ২০২৬

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT