চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনে অংশ নিয়ে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান ছাত্র ফেডারেশনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ডাকসু

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হাফিজ মোল্লার তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত এক ছাত্র সমাবেশে এই আহ্বান জানান ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন সংলগ্ন হাফিজ চত্বরে সমাবেশটির আয়োজন করে ছাত্র ফেডারেশন।

ছাত্র ফেডারেশেনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ সুজনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রিচার্ড, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর ও সাধারণ সম্পাদক আশরাফুল হক ইশতিয়াক।

এছাড়া সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।

সামিনা লুৎফা বলেন, ২০১৮ সালে এক গবেষণায় দেখা গেছে, হলে অবস্থানকারী ৮০ ভাগ শিক্ষার্থী নিরাপদ বোধ করে না। হলে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের তথাকথিত আদব-কায়দা শেখানোর নামে গেস্টরুমের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। হাফিজুর মোল্লা এসকল শিক্ষার্থীদের প্রতিচ্ছবি। আর যেন কোনো হাফিজুর এভাবে অকালে ঝরে না যায় সেজন্য প্রশাসনকেই শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে।’

Reneta

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে নুরুল হক নুর বলেন, ‘সকল ছাত্রসংগঠন প্রশাসনকে সহযোগিতা করতে চায়। তবে এজন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং ভোটকেন্দ্র হলের বাইরে করতে হবে। আর যাদের বিরুদ্ধে মাদক ব্যবসা কিংবা ছিনতাইয়ের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং হল থেকে অছাত্র-বহিরাগত সন্ত্রাসীদের তাড়াতে হবে। কিন্তু যদি আপনারাই ‘ধাওয়া খেয়ে চলে আসেন’ তাহলে কিসের ডাকসু নির্বাচনের আয়োজন করবেন? আমরা তো জসীম উদদীন হলে দেখেছি যে অছাত্রদের উচ্ছেদ করতে গিয়ে নিজেরাই ধাওয়া খেয়েছেন। তাহলে কিসের ডাকসু? হলের মধ্যে তো ঐ অছাত্রদেরই আধিপত্য। তাহলে কিভাবে? কোন বিবেকে? আপনারা বলেন, হলের মধ্যে এতোদিন নির্বাচন হয়ে আসছে, হলের মধ্যেই হবে।’

এছাড়া সমাবেশে ছাত্র ফেডারেশন কয়েকটি দাবি জানায়। সেগুলো হলো- ১ম বর্ষ থেকে শিক্ষার্থীদের বৈধ সিট প্রদান করা, লাইব্রেরি ২৪ ঘন্টা খোলা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, বর্ধিত হল ফিসহ সকল অযৌক্তিক ফি বাতিল ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা, গেস্টরুম ও গণরুম নিপীড়ন বন্ধ করা, বাসের রুট বৃদ্ধি ও রাত নয়টা পর্যন্ত বাস চালু রাখা এবং নারী শিক্ষার্থীসহ সকলের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা।

সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসুনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT