চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনের নীতিমালায় যা আছে 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০১৯ এর আচরণ বিধিমালা দেয়া হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নীতিমালায় যা বলা হয়েছে-

১. শিরোনাম ও প্রবর্তন
(ক) এই বিধিমালা “ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৯” নামে অভিহিত হবে।

(খ) এটি ডাকসু ও হল সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণার দিন হতে নির্বাচনের ফলাফল ঘোষণার সময় পর্যন্ত কার্যকর থাকবে।

২. মনোনয়নপত্র দাখিল ও প্রার্থীতা প্রত্যাহার
(ক) মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী পাঁচ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে না।

(খ) কোনো প্রার্থী কর্তৃক রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল এবং প্রার্থীতা প্রত্যাহারের সময় অন্য কোনো প্রার্থী বা ব্যক্তি, গোষ্ঠী বা কোন ছাত্র সংগঠনের কেউ কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

Reneta

৩. নির্বাচননে যানবাহন ব্যবহার
(ক) কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে মনোনয়নপত্র জমাদান, মনোনয়নপত্র প্রত্যাহার বা নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের যানবাহন, মোটরসাইকেল, রিক্সা, গাড়ি, হাতি, ব্যান্ডপার্টি ইত্যাদি নিয়ে কোনোরূপ শোভাযাত্রা, শোডাউন বা মিছিল করা যাবে না।

(খ) নির্বাচনের দিন ভোটকেন্দ্রে বা ভোটকেন্দ্র হতে ভোটারদের আনা-নেয়ার জন্য কোনো প্রকার যানবাহন ব্যবহার করা যাবে না।

(গ) নির্বাচনের দিন শান্তি-শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে শুধুমাত্র চিফ রিটার্নিং অফিসার/রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত যানবাহন (স্টিকারযুক্ত গাড়ি/যানবাহন) নির্বাচনী এলাকায় চলাচল করতে পারবে।

(ঘ) নির্বাচনের দিন প্রার্থী বা ভোটার বা শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে বাই-সাইকেল ও রিক্সা ব্যবহার করতে পারবে না।

৪. প্রচার/প্রচারণা
(ক) নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী সমান অধিকার পাবেন।

(খ) প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে নির্বাচন অনুষ্ঠানের দিনের ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রচার-প্রচারণা করতে পারবেন। প্রতিদিন প্রচারণার সময় সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।

(গ) ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার/প্রার্থী ব্যতীত অন্য কেউ কোনো ভাবেই কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবে না।

৫. নির্বাচনী সভা, সমাবেশ ও শোভাযাত্রা 
(ক) কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো সভা-সমাবেশ বা শোভাযাত্রা করতে চাইলে দিন, সময় উল্লেখপূর্বক চিফ রিটার্নিং অফিসার বা সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের নিকট হতে লিখিত অনুমতি নিতে হবে। এইরূপ অনুমতি লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে প্রদান করা হবে।

(খ) সভা-সমাবেশ বা শোভাযাত্রা করার অনুমতি ২৪ ঘণ্টা পূর্বে গ্রহণ করতে হবে।

(গ) একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষে প্রতিটি হল ১টি এবং বিশ্ববিদ্যালয় ৩টি প্রজেকশন মিটিং করা যাবে।

(ঘ) কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ছাত্র সংগঠন হলের অভ্যন্তরে বা ক্যাম্পাসে চিফ রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত কারণ ব্যতীত কোনো সভা, সমাবেশ বা শোভাযাত্রা করতে পারবে না।

(ঙ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় জনগণ ও শিক্ষক-শিক্ষার্থীদের চলাচল বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন সড়ক জনসভা বা পথসভা বা সমাবেশ এমনকি কোনো মঞ্চ তৈরি করা যাবে না।

(চ) পাঠদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো কাজ (যেমন-শ্রেণিকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদি) সভা/সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণিকক্ষের ভিতর ও করিডোরে মিছিল করা যাবে না।

(ছ) কোনো ধর্মীয় উপাসনালয় (যেমন-মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।

(জ) শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সভা, সমাবেশ ও অডিটোরিয়ামে মাইক ব্যবহার করা যাবে। তবে কোনোক্রমেই রাত ১১ টার পর মাইক ব্যবহার করা যাবে না।

(ঝ) প্রতিপক্ষের সভা-সমাবেশ, শোভাযাত্রা এবং অন্যান্য প্রচারাভিযান ব্যাহত বা পন্ড হতে পারে বা গোলযোগ সৃষ্টি হতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না।

(ঞ) কোনো সভা, সমাবেশ, শোভাযাত্রা বা নির্বাচনী প্রচার কাজ বাধাদানকারী বা গোলযোগ সষ্টিকারীর বিরুদ্ধে রিটার্নিং অফিসার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন [১৫(খ) অনুছদ অনুযায়ী]।

(চ) পাঠদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো স্থানে (যেমন-শ্রেণিকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদি) সভা/সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণিকক্ষের ভিতর ও করিডোরে মিছিল করা যাবে না।

(ছ) কোনো ধর্মীয় উপাসনালয় (যেমন-মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।

(জ) শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সভা, সমাবেশ ও অডিটোরিয়াম মাইক ব্যবহার করা যাবে।

৬. পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল ও দেয়াল লিখন
(ক) নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী নিজের সাদাকালো ছবি ব্যতীত লিফলেট বা হ্যান্ডবিল-এ অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করত পারবে না। লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে।

(খ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না।

(গ) কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লিফলেট বা হ্যান্ডবিল-এর ক্ষতিসাধন করা যাবে না।

(ঘ)কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ছাত্র সংগঠন, কোনো ব্যক্তি বা গােষ্ঠী কোনো কালি বা চুন বা কেমিক্যাল দ্বারা দেয়াল বা যানবাহনে কোনো লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

৭. আলাকসজ্জা ও স্থাপনা (স্থায়ী/অস্থায়ী)
কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ছাত্রসংগঠন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী গেইট, তোরণ, ঘর নির্মাণ, প্যান্ডেল, ক্যাম্প, শামিয়ানা, মঞ্চ স্থাপন ও আলাকসজ্জা করতে পারবেন না।

৮. অনুদান, খাদ্য পরিবশন ও উপঢৌকন প্রদান এবং পোশাকে প্রচারণামূলক বক্তব্য
কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ছাত্র সংগঠন, কোনো ব্যক্তি বা গাষ্ঠী-
(ক) নির্বাচনকে কেদ্র করে কোনো শিক্ষার্থী/সংগঠন/কোনো প্রতিষ্ঠান চাঁদা, অনুদান ইত্যাদি লেনদেন করতে পারবেন না।

(খ) নির্বাচনী প্রচার চলাকাল ও নির্বাচনের দিন ভোটারদের কোনোরুপ পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না।

(গ) ভোটারদের কোনোরূপ উপঢৌকন বা বকশিস ইত্যাদি প্রদান করা যাবে না।

(ঘ) নির্বাচনী প্রচারণার জন্য কানো প্রার্থীর ছবি বা তার পক্ষে প্রচারণামূলক কোনো বক্তব্য বা অন্য কারো ছবি বা প্রতীকের চিহ্ন সম্বলিত শার্ট, টি-শার্ট, জ্যাকেট, ফতুয়া বা কোনো ধরনের পোশাক ব্যবহার করা যাবে না।

৯. উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি প্রদান এবং উছখল আচরণ
(ক) নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র বা সংগঠনকে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য প্রদান, গুজব ছড়ানা বা কোনো ধরনের তিক্ত বা উস্কানিমূলক বা মানহানিকর কিংবা লিঙ্গ, সাম্প্রদায়িকতা, ধর্মানুভূতিত আঘাত লাগে এমন কোনো বক্তব্য প্রদান করা বা গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না।

(খ) উচ্ছৃখল, শৃখলা বিনষ্টকারী কিংবা বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও শান্তি বিনষ্টকারী আচরণের ক্ষেতে্র বিশ্ববিদ্যালয়ের আইন অনুসার ব্যবস্থা গ্রহণ করা হবে।

(গ) কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো প্রতিদ্বদ্বী প্রার্থী বা ভোটারক ভয়-ভীতি প্রদর্শন, বলপ্রয়োগ ও ভোটদানে বাধাগ্রস্ত করতে পারবেন না।

১০. ছেলে শিক্ষার্থীদের ছাত্রী হল প্রবেশ এবং মেয়ে শিক্ষার্থীদর ছাত্র হল প্রবেশ
নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ছেলে প্রার্থী বা শিক্ষার্থীরা মেয়েদের হলে ও মেয়ে প্রার্থী বা শিক্ষার্থীরা ছেলেদের হলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে শুধুমাত্র প্রজেকশন সভায় যোগদানের উদ্দেশ্যে প্রবেশ করতে পারবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট হলের নিয়মাবলী অনুসরণে হল রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে ব্যতিক্রম হতে পারে।

১১. ভোটকেন্দ্রে প্রবেশাধিকার 
(ক) ভোটাররা নিজ নিজ হলের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে ভোটকন্দ্রে প্রবেশ করবেন।

(খ) নির্বাচনী কর্মকর্তা-কর্মচারি, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাঁদের নির্ধারিত স্থানে অবস্থান করবেন।

(গ) চিফ রিটার্নিং অফিসার কর্তৃক ইস্যুকৃত পরিচয় পত্র দেখিয়ে সংশ্লিষ্ট হলর রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে গণমাধ্যমকর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং ছবি তুলত পারবেন। তবে ভোটকেন্দ্রের বুথসমুহে প্রবেশ করতে পারবেন না। ভোটকেন্দ্র থেকে কোনো ধরনের লাইভ সম্প্রচারসহ ভোটকার্য বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো কাজ করতে পারবেন না।

(ঘ) ভোটকেন্দ্রে প্রবেশের পর মোবাইল ফোন ও ইলেকট্রনিক যোগাযোগের সকল মাধ্যম বন্ধ রাখতে হবে। বুথের অভ্যন্তরে কোনোভাবেই এধরনর কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না বা কোনো প্রকার ছবি তোলা যাবে না।

১২. বহিরাগত প্রবেশ
নির্বাচনের দিন ভোটার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত ক্যাম্পাসে অন্য সকলের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

১৩. ভোটার স্লিপ প্রদান
কোন প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো শিক্ষার্থী বা ভোটার নির্বাচনের দিন ভোটার স্লিপ প্রদান করতে পারবেনা। তবে শর্ত থাকবে, ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটার স্লিপ বিতরণ করা যাবে না।

১৪. বিস্ফোরক, দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র বহন
নির্বাচনী প্রচারণা ও নির্বাচন চলাকাল বিস্ফোরক, দেশি অস্ত্র (লাঠিসোটা, রড, হকিস্টিক, ছুরি-কাঁচি) ও আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ দেশি অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন না।

১৫. নির্বাচনী বিধিমালা লংঘন
(ক) নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার লিখিত অভিযোগ প্রাপ্তি ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার প্রয়াজনবাধে স্বপ্রণোদিতভাব তাৎক্ষণিক ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন।

(খ) কোন প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করল সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয় বা বিশ্ববিদ্যালয়র আইন অনুযায়ী অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত হবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT