চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনের দাবিতে এবার প্রতিবাদ কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৭
শিক্ষা
A A

ঢাবি প্রতিনিধি: অবিলম্বে ডাকসু নির্বাচন দিয়ে সিনেট পূর্ণাঙ্গ করে হল সংসদগুলোকে কার্যকর ও দখল মুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট। এই দাবিতে শুক্রবার বিকেল ৩ টায় রাজু ভাস্কর্যের পাদদেশে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী অবস্থান কর্মসূচীর ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে প্রগতিশীল ছাত্রজোট।

এসময় জোটের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি তুহিন কান্তি দাস। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি ইভা মজুমদার, সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী, আহবায়ক আলমগীর হোসেন সুজন, ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় সভাপতি উম্মে হাবিবা বেনজির প্রমুখ।

লিখিত বক্তব্যে তুহিন কান্তি দাস বলেন, বিশ্ববিদ্যালয় ক্ষমতা কাঠামোর স্বার্থসংশ্লিষ্ট সকল স্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নির্বাচন যথাসময়ে নিয়মিতভাবেই অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু যাদের কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সকল আয়োজন আবর্তিত সেই ছাত্রদের গণতান্ত্রিক মত প্রকাশের জায়গা অনুপস্থিত। বিশ্ববিদ্যালয়ের ৭৩ অধ্যাদেশ অনুযায়ী সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি থাকার বিধান থাকলেও, ডাকসু অকার্যকর থাকায় ছাত্র স্বার্থের প্রতিফলন সিনেটে অনুপস্থিত। এজন্য অবিলম্বে ডাকসু নির্বাচন চাই।

তিনি আরও বলেন, ডাকসুর দাবিতে প্রগতিশীল ছাত্রজোট দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। এমতাবস্থায় গত ২৫ নভেম্বর থেকে ডাকসু নির্বাচনের দাবিতে ভিসি চত্বরে অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট এ সান্ধ্যকালীন মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ। পাঁচ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

ব্যক্তিগত উদ্যোগে এই সাহসী পদক্ষেপের প্রতি একাত্মতা ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীদের জোটের পক্ষ থেকে ডাকসুর দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়প্রগতিশীল ছাত্রজোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬

দিনাজপুরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT