জাতীয় নির্বাচনের প্রস্তাবিত আচরণবিধিতে একজন প্রার্থীর জন্য ভোটার প্রতি খরচ ১০ টাকা। গণমাধ্যমে জাতীয় নির্বাচনের মতো কাভারেজ পাওয়া ডাকসু নির্বাচনে সেই খরচ কতো? ডাকসু নির্বাচনে আচরণবিধি থাকলেও খরচের কোনো উল্লেখ নেই। তাহলে একজন প্রার্থী কতো টাকা খরচ করতে পারবেন? দেখা যাচ্ছে প্রার্থীদের কেউ খরচ করতে পারছেন মাত্র কয়েক হাজার, আবার কেউ লক্ষ লক্ষ টাকা। ওই টাকার উৎস কী?






