চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠোঁটকাটা বয়কটকে চোখ রাঙিয়ে জবাব অজি নারী ক্রিকেটারের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ০৯, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বেফাঁস মন্তব্য করে বেশ ঝামেলায় পড়ে গেছেন জিওফ বয়কট। নারীদের ছেলেদের ক্রিকেটে ধারাভাষ্য দেয়া উচিত নয়, এমন কথা লিখে চারিদিক থেকে দুয়ো শুনছেন ঠোঁটকাটা পরিচিতি থাকা ব্রিটিশ কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার। তবে সবাইকে ছাপিয়ে গেছেন লিসা স্টলেকার। বয়কটের কথার জবাবে পাল্টা ও কঠিন উত্তরই দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এ নারী ক্রিকেটার।

সম্প্রতি বয়কটের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করেছে ব্রিটিশ ক্রিকেটিং ব্রডকাস্ট। এখন থেকে আর তাদের ধারাভাষ্য কক্ষে দেখা যাবে না তাকে। সেজন্যই মনে হয় হাতে কলম তুলে নিয়েছেন বয়কট, টেলিগ্রাফ পত্রিকার জন্য লিখেছেন কলাম। ধারাভাষ্য ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পেছনে নতুন ও উঠতি, বিশেষ করে নারী ধারাভাষ্যকারদের যেন দোষারোপ করেছেন তিনি।

নিজের কলামে বয়কটের মন্তব্য ছিল, টেস্ট ম্যাচে ধারাভাষ্যের মাইকটা তাদের হাতেই যেন তুলে দেয়া হয় যাদের ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে। নারীরা যেন টেস্টে ধারাভাষ্য দিতে না আসেন সেই অনুরোধও উঠে এসেছে কলামে।

‘আপনাকে খেলাটির চাপ, আবেগ ও কৌশল সম্পর্কে জানতে হবে। এটা আপনি বই কিংবা ক্লাব ক্রিকেট, দ্বিতীয় একাদশ আর শ্রদ্ধার সঙ্গে বলছি নারী ক্রিকেট খেলে শিখতে পারবেন না।’

‘ভালো হয় নারীরা তাদের খেলা নিয়ে ব্যস্ত থাকুক। ছেলেদের ক্রিকেটের শক্তি এবং গতির সঙ্গে এ একদমই বেমানান। মেয়েরা চাইলে মন্তব্য, উপস্থাপক, সাংবাদিক হিসেবে এগিয়ে আসতে পারে।’

এমন মন্তব্য যে নারী ক্রিকেটার, বিশেষ করে যারা ধারাভাষ্যে নাম করছেন তাদের ভালো লাগবে না সেটাই স্বাভাবিকই। তাদের হয়েই বয়কটকে কড়া জবাব দিতে এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার জার্সিতে ৮ টেস্ট, ১২৫ ওয়ানডে ও ৫৪ টি-টুয়েন্টি খেলা লিসা স্টলেকার। সিডনি মর্নিং হেরাল্ডে তার মন্তব্য, ‘এখানে শক্তির কোনো ব্যাপার নেই।’

Reneta

‘আরেকটা কথা হল, ছেলেদের ক্রিকেটের মতো নারীদের ক্রিকেটও এখন দিনদিন জনপ্রিয় হচ্ছে। একটা কথা মনে করিয়ে দিতে চাই, ছেলেদের আর মেয়েদের ক্রিকেটে পার্থক্য বোঝানোর কোনো দরকার নেই। কারণ এটা কোনো কালেই এক ছিল না।’

‘তার কথার খাতিরে পাল্টা বলতে হয় যে, তাহলে নারীদের ক্রিকেটেও ছেলেদের ধারাভাষ্য দেয়া উচিত নয়। কারণ তারাও কোনোদিন নারীদের ক্রিকেট খেলেনি।’

‘ক্রিকেট এমন এক খেলা যা লিঙ্গ, আকার-উচ্চতা ভেদে সবার জন্য। সবাই যখন খেলাটাকে ভালোবাসে তবে কেনো সবাই ধারাভাষ্য দিতে পারবে না। বিশেষ করে অন্য পেশার তারাও! আমরা ভিন্ন দেশের, ভিন্ন লিঙ্গের যা-ই হই না কেনো, সবাই একরুমে বসে রেডিওতে ধারাভাষ্য শুনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডজিওফ বয়কটধারাভাষ্যমেয়েদের ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT