চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠিক যেন রাশিয়া বিশ্বকাপের ফাইনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

বছর দুইয়ের চেয়ে দুমাসের কিছু বেশি সময়। আগেরটা ছিল রাশিয়া বিশ্বকাপের ফাইনাল, এবার উয়েফা নেশনস লিগের মঞ্চ। প্রতিপক্ষ সেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আর রানার্সআপ ক্রোয়েশিয়া। মঞ্চ বদলেছে, বদলাল না ফলাফল।

শুধু রাশিয়ার মাটিতে না হয়ে এবার ফ্রান্সের মাটিতে। বাকিসব বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি। ক্রোয়েশিয়াকে সেই ৪-২ গোলে হারাল ফ্রান্স, প্রথমার্ধে সেই ২-১ গোলে এগিয়ে থাকা দেশমের দলের।

বিশ্বকাপের ফাইনালের পর আবারও দেখা দুদলের। মঙ্গলবার রাতে নেশনস লড়াইয়ে ৬ গোলের রোমাঞ্চে স্বাগতিকরা উল্লাস করেছে ফের। দিদিয়ের দেশমের শিষ্যদের যেখানে টানা দুই জয় এলো, ক্রোয়েটদের সেখানে টানা দুই বড় হার দেখতে হল।

ম্যাচের ১৭ মিনিটে ডেজান লভরেনের গোলে শুরুতে এগিয়ে যায় ক্রোয়েশিয়াই। সেখান থেকে সমতা ফেরাতে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা ফরাসিদের। গোল আনেন অ্যান্টনে গ্রিজম্যান।

বিরতির আগে আগে ক্রোয়েট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের হাতে লেগে বল নিজেদের জালেই জড়ালে লিড নিয়ে পানিপানে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে সমতা টানে অতিথিরা, জোসিপ ব্রেকালোর গোলে। দশ মিনিট পর আবারও ফরাসিদের লিডে এনে দেন দায়ুত উপামেকানো। আর ৭৭ মিনিটে বড় জয় নিশ্চিতের পথে পেনাল্টিতে গোল আনেন অলিভিয়ে জিরুদ।

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফা নেশনস লিগফ্রান্স-ক্রোয়েশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT