চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাণ্ডা যুদ্ধের পর রাশিয়া নিয়ে মার্কিনিদের সর্বোচ্চ উদ্বেগ

সাবিত খানসাবিত খান
১১:১৫ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A
Russian President Vladimir Putin speaks during a news conference after a meeting with his Moldovan counterpart Igor Dodon at the Kremlin in Moscow, Russia, January 17, 2017. REUTERS/Sergei Ilnitsky/Pool

Russian President Vladimir Putin speaks during a news conference after a meeting with his Moldovan counterpart Igor Dodon at the Kremlin in Moscow, Russia, January 17, 2017. REUTERS/Sergei Ilnitsky/Pool

রুশ-মার্কিন শীতল যুদ্ধ (কোল্ড ওয়ার) পরবর্তী যেকোন সময়ের চেয়ে এখন রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে মার্কিনিরা। ৭৫ শতাংশ মার্কিন নাগরিক রাশিয়াকে ‘গুরুতর’ বা ‘পর্যাপ্ত’ হুমকি মনে করছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন ও বাজার গবেষণা সংস্থা ওআরসি ইন্টারন্যাশনালের সিএনএন/ওআরসি জরিপে এমন তথ্য উঠে আসে।

মার্চের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ২৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিনীদের নিয়ে পরিচালিত জরিপটি স্থানীয় সময় সোমবার প্রকাশিত হয়। অধিকাংশ মার্কিনি রাশিয়ার সাথে ট্রাম্পের প্রচারণা দলের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে বিচলিত বলেও উঠে আসে এতে।

সর্বশেষ ১৯৮৫ সালের নভেম্বরে মিখাইল গর্বাচেভের গ্লাসনোস্ত (সাবেক সোভিয়েত ইউনিয়নে সরকারি কাজে স্বচ্ছতা প্রতিষ্ঠায় গর্বাচেভ প্রবর্তিত নীতি) প্রচারের সময়ে রাশিয়াকে নিয়ে মার্কিনিদের উদ্বেগ এতটা বেড়েছিলো। (সূত্র: সিএনএন, হাফিংটন পোস্ট)

সর্বসম্প্রতি ২০১২ সালে যুক্তরাষ্ট্র-রাশিয়া মধ্যে উত্তজনা বাড়ার প্রেক্ষিতে মার্কিনিদের মধ্যে এই উদ্বেগের হার বাড়তে শুরু করে। সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রাশিয়ান হস্তক্ষেপের বিতর্কে এবং রাশিয়ান সরকার ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা ও ট্রানজিশন টিমের সাথে ঘনিষ্ঠতার দাবির মধ্যে এই উদ্বেগ আবারও বৃদ্ধি পেয়েছে। ৩৪ শতাংশ মার্কিনী রাশিয়াকে ‘গুরুতর’ হুমকি এবং ৪১ শতাংশ তাদের ‘পর্যাপ্ত’ হুমকি হিসেবে বিবেচনা করছে।

Reneta

যদিও এই উদ্বেগ ডেমোক্রেটদের মধ্যেই বেশি, তবু রিপাবলিকানসহ অন্যান্যরাও রাশিয়াকে নিয়ে আশাবাদী নয়। ডেমোক্রেটদের অধিকাংশ (৫১ শতাংশ) বলছে, যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ হুমকির মধ্যে রয়েছে। রিপাবলিকানদের অধিকাংশ (৫৩ শতাংশ) মনে করছে ‘পর্যাপ্ত’ হুমকি। সবমিলিয়ে ৮৫ শতাংশ ডেমোক্রেট, ৭৭ শতাংশ রিপাবলিকান এবং ৬৮ শতাংশ স্বতন্ত্ররা রাশিয়াকে কোন না কোন মাত্রায় হুমকি মনে করছে।

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় নিযুক্তদের সাথে রাশিয়ানদের যোগাযোগ ছিলো দাবির প্রেক্ষিতে ৫৫ শতাংশ মার্কিনী খুবই বা কিছুটা উদ্বিগ্ন বলে জানিয়েছেন। যেখানে ৪৫ শতাংশ জানিয়েছেন তারা খুব একটা বা একেবারেই উদ্বিগ্ন নন।

অন্যান্য শত্রুদেশের প্রতি মার্কিনীদের দৃষ্টিভঙ্গিও উঠে আসে এই জরিপে, রাশিয়ার মতোই ইরানকেও গুরুতর হুমকি মনে করে ৭৫ শতাংশ মার্কিনী। কিন্তু আরও বেশি মার্কিনী নর্থ কোরিয়া (‘গুরুতর’ বা ‘পর্যাপ্ত’ হুমকি বলছে ৮১ শতাংশ) এবং আইএসআইএসকে (৯১ শতাংশ) হুমকি বলছে। চীনার ক্ষেত্রে উদ্বেগ কম (৬৩ শতাংশ)।

রাশিয়ার প্রতি মার্কিনীদের মনোভাব নিয়ে অন্যান্য জরিপের সাথেও অনেকটা মিলে গেছে সাম্প্রতিক এই জরিপ। ফেব্রুয়ারীর গেলাপ জরিপে, ৭০ শতাংশ মার্কিনী রাশিয়া সম্পর্কে নেতিবাচক মতামত দেয়। জানুয়ারির কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপেও দেখা যায়, যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটার রাশিয়াকে শত্রু বিবেচনা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র-রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘চায়ের জনপদ’ সম্মাননা পেল শ্রীমঙ্গল প্রেসক্লাব

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT