চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে সরকারকে চাল দিতে অনীহা মিল মালিকদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ন ০১, জুলাই ২০১৭
কৃষি
A A

বাজারদরের চেয়ে সরকারি দাম কম হওয়ায় ঠাকুরগাঁওয়ে এবারে বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযানে সাড়া দিচ্ছেন না মিল মালিকরা। তারা বলছেন, সরকারের কাছে চাল বিক্রি করে প্রতি কেজিতে তাদের লোকসান গুণতে হয় তিন থেকে চার টাকা।

চলতি বোরো মৌসুমে ঠাকুরগাঁওয়ে চাল সংগ্রহ অভিযানের লক্ষ্য ধরা হয় ৩৭ হাজার মেট্রিক টন। জেলায় ১৮শ’ মিল থাকলেও সরকারের কাছে চাল দিতে আগ্রহী হয়েছেন আটশ’ তিন জন মিল মালিক। দুই মে থেকে শুরু হওয়া এ অভিযানে এ পর্যন্ত ১২টি ক্রয় কেন্দ্রে মাত্র ছয়শ’ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।

মিল মালিকরা বলছেন, হাওর অঞ্চলে দুর্যোগ আর জেলায় ব্লাস্ট রোগে ধানের ফলন কম হওয়ায় হাটবাজারে ধানের সরবরাহ কম। তাই ধানের বাজার ঊর্ধ্বমুখী। বাজার দরের সাথে সরকারি ক্রয় মূল্যে তফাৎ থাকায় প্রতি কেজিতে চার টাকা পর্যন্ত লোকসান গুনছেন তারা।

সরকারের কাছে ভর্তুকিসহ নতুন পরিকল্পনা গ্রহণের দাবি মিল মালিকদের। তা না হলে এবার চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হবে বলে মনে করছেন মিল মালিকরা।

চুক্তিবদ্ধ মিল মালিকরা সময়মতো চাল সরবরাহ করবেন। এতে সফল হবে এবারের চাল সংগ্রহ অভিযান অভিমত জেলা খাদ্য নিয়ন্ত্রকের।

প্রতি কেজি ৩৪ টাকা সরকারি দরে চলতি মৌসুমের চাল সংগ্রহ অভিযান শেষ হবে ৩১ আগস্ট।

Reneta

আরও দেখুন সুদীপ্তা মাহমুদের ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: চালঠাকুরগাঁও
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অনলাইন জুয়ায় গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সরকারের আকার ছোট হবে, কমবে মন্ত্রনালয়ের সংখ্যা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাভালনির মৃত্যুতে ‘ব্যাঙের বিষ’ ব্যবহার, রাশিয়াকে দায়ী করছে যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে বাংলাদেশিদের ব্যবসা বৃদ্ধি, শক্তিশালী হচ্ছে রেমিট্যান্স

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

যে পরিকল্পনায় পাকিস্তানকে হারিয়েছে ভারত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT