চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহতদের স্মরণে জাবিতে মানববন্ধন

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১:৫৯ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৯
শিক্ষা
A A

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে চার গ্রামবাসী নিহতের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির শিক্ষার্থীরা। মানববন্ধনে হামলায় নিহত ও আহতদের ভুক্তভোগী পরিবারের ক্ষতিপূরণসহ হামলায় জড়িত বিজিবি সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, বিপথগামী বিজিবি সদস্যদের শাস্তি নিশ্চিত, বিজিবির দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো- নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে বিপথগামী বিজিবি সদস্যদের শাস্তি নিশ্চিত করতে হবে, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, সীমান্তে সকল প্রকার মাদক ও গরু চোরাচালান বন্ধ করতে হবে এবং এর সাথে জড়িতদের শাস্তি দিতে হবে, সীমান্ত এলাকায় স্থানীয় মানুষ ও বিজিবির শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে, পুলিশ কেন গ্রামবাসীর মামলা গ্রহণ করেনি তার জবাবদিহি করতে হবে এবং বিজিবির দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে জেলা সমিতির সভাপতি শাকিল হোসেন বলেন: বিজিবি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সাথে বৈরিতা পোষণ করে আসছেন। স্থানীয়ভাবে ইয়াবা, গরু ও অন্যান্য পণ্য পাচারসহ যাবতীয় চোরাকারবারীতে বিজিবির সংশ্লিষ্টতা থাকে। ঘুষের মাধ্যমে তারা চোরাকারবারীদের সহযোগিতা করে থাকে। লোক দেখানো নিরাপত্তা দিতে গিয়ে বার বার এলাকার মানুষের ওপর নির্বিচারে হামলা চালায় তারা।

তিনি আরও বলেন যে দেশে মানুষের কষ্টের অর্থে লালিত সীমান্তরক্ষীদের গুলিতে দেশের মালিক জনগণ নিহত হয়েছে। এটা নৈরাজ্য ছাড়া আর কী হতে পারে?’

Reneta

জেলা সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা সমিতির সাবেক সভাপতি মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় রায় প্রমুখ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে গরু জব্দ নিয়ে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৪ গ্রামবাসী নিহত হয়। ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন।

ঘটনার দিন জেলার হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে চোরাই গরু সন্দেহে বিজিবি গ্রামবাসীদের সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে গ্রামবাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে বিজিবি সদস্যরা এলোপাথাড়ি গুলি ছোঁড়লে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। গুরুতর অবস্থায় ১৬ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঠাকুরগাঁও
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্রাজেডির এক বছর, নিহতদের স্মরণে নানা কর্মসূচি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT