চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারে আসছে অনন্ত-বর্ষার নতুন ছবি, ঈদে মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
বিনোদন
A A

শুটিংয়ের শুরু থেকেই আলোচনায় আলোচিত চিত্রনায়ক, প্রযোজক অনন্ত জলিলের নতুন ছবি ‘দিন দ্য ডে’। কয়েক ধাপে ইরান, তুরস্ক, আফগাননিস্তান সীমান্ত, বাংলাদেশ মিলিয়ে প্রায় শেষের দিকে এ ছবির শুটিং।

এবার আসছে প্রতীক্ষিত ‘দিন দ্য ডে’র ট্রেলার। অনন্ত জলিলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা ৭ টায় অনন্ত জলিল তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘দিন দ্য ডে’র ট্রেলার উন্মুক্ত করবেন।

এর আগে গত মাসে সাভারে প্রযোজক সমিতির পিকনিকে দেখানো হয়েছিল ‘দিন দ্য ডে’র ট্রেলার। দেখে উপস্থিত সবাই প্রসংশা করেন।

‘দিন-দ্য ডে’র শুটিং চলাকালীন ছবি
Banglabid

পরবর্তীতে বিষয়টি জানিয়ে অনন্ত জলিল তার ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে করে বলেন, ‘অনেকেই হলিউডের মুভির ‌ট্রেলার ভেবেছে।’

প্রযোজক সমিতির পিকনিকে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। তিনি নিজেও মঞ্চে দাঁড়িয়ে বলেন, অনন্ত ভাইয়ের ছবির ট্রেলার দেখে ভালো লেগেছে। আশা করবো, ছবিটি যেন সুপারহিট হয়।

বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের উপর অন্যায়ভাবে নির্যাতন, আদম পাচার, মাদকের উৎপাদন, আধিপত্য, চোরাচালান সবকিছুই তুলে ধরা হচ্ছে ‘দিন- দ্য ডে’ ছবিতে। বাংলাদেশ, ইরানে মুক্তির লক্ষ্যে ছবিটি নির্মাণ করা হয়েছে যৌথ প্রযোজনায়।

Reneta

এ ছবি নিয়ে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল আগেই জানিয়েছেন, আমি যেখানেই যাই, সবার আগে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কিনা সেটা খেয়াল রাখি। ইরানের সাথে যৌথ প্রযোজনার এই ছবিটি করতে গিয়েও সেটা খেয়াল রেখেছি। ইরানের কাছে যেনো আমরা ছোট না হই, সেজন্য এই ছবির বিশাল অ্যারেঞ্জমেন্ট আমি করেছি। তারা এটা দেখে মুগ্ধ।

তিনি বলেন, যেহেতু অনেকদিন পর আমার ছবি আসছে, তাই ঠিকভাবে প্রস্তুতি নিয়েই এসেছি। বাকিটা স্ক্রিনে দেখা যাবে।

‘দিন দ্য ডে’ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনা ছবি নির্মাণ করছে ইরান। পরিচালনা করছেন দেশটির নামকরা নির্মাতা মুর্তজা অতাশ জমজম, সঙ্গে থাকছেন অনন্ত জলিলও। অনন্ত জানিয়েছেন, আসছে ঈদুল আযহায় ‘দিন দ্য ডে’ মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলইরানতুরস্কদিন দ্য ডেবর্ষামুর্তজা অতাশ জমজমযৌথ প্রযোজনালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

২৩ বছর সাজা: রায় শুনে বুকে ব্যথা, হাসপাতালে হার্ভে

পরবর্তী

২৩ বছর সাজা: রায় শুনে বুকে ব্যথা, হাসপাতালে হার্ভে

৮৬ হাজার দর্শকের মাঝে করোনা রোগী

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT