চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন্ডিংয়ে সালমানের ‘অন্তিম’ এর প্রথম গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সালমান খানের আসন্ন সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ এর ফার্স্ট লুক পোস্টার। আর সেই রেশ কাটতে না কাটতেই এলো ‘অন্তিম’ এর প্রথম গান ‘বিঘ্নহর্তা’। যা রীতিমত ট্রেন্ডিংয়ে!

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নিজেই টুইট করে ‘অন্তিম’-এর প্রথম গানের ভিডিও পোস্ট করেছেন সালমান।

ঘোষণা অনুযায়ী আগে থেকেই জানা ছিল গণেশ চতুর্থী উপলক্ষ্যে মুক্তি পাবে গানটি। যেখানে গনেশ বন্দনার সুরে জমিয়ে পা মেলাতে দেখা গেছে বরুণ ধাওয়ান এবং আয়ুষ শর্মা-কে।

এছাড়াও গানটিতে গনেশ বন্দনার আরতিতে যোগ দিতে দেখা গেছে ভাইজানকে। বেশ চনমনে সুরের সঙ্গে বরুণ-আয়ুষ জুটির নাচ এবং তার সঙ্গে অনাবৃত পেশিবহুল চেহারায় সালমানের অ্যাকশনে বুঁদ হয়েছে দর্শক।

এই গানের প্রসঙ্গে ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর জানিয়েছেন গানটির শুটিংয়ের সময় বেশ জখম হয়েছিলেন সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মা। শুটিং ফ্লোরেই হাতের তালুর হাড় ভেঙে গিয়েছিল তার।

তবে তাতে একটুও না ঘাবড়ে শুধুমাত্র মনের জোরে ওই ভাঙা হাতেই শুটিং চালিয়ে গিয়েছিলেন তিনি। তার লক্ষ্য ছিল তার জন্য যেন ছবির প্রোডাকশনের কোনও ক্ষতি না হয়।

Reneta

মূলত এই গানের শুট চলাকালীন একটি ক্লোজ আপ শট নেওয়ার সময় সামনে থাকা ক্যামেরায় আঘাত লাগে তার হাতে।তবে সেসব একদম পাত্তা না দিয়ে গ্যাংস্টার রাহুলিয়ার চরিত্রে মজেছিলেন এই অভিনেতা। ছবিতে সালমানের ভগ্নিপতিকে দেখা যাবে খলনায়কের ভূমিকায় এবং সালমানকে দেখা যাবে শিখ পুলিশের অবতারে।

‘অন্তিম’ তৈরি হচ্ছে মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ অবলম্বনে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘মুলশি প্যাটার্ন’ দর্শক-সমালোচক মহলে প্রশংসা পেয়েছিল। মহেশ মঞ্জেকর পরিচালিত ‘অন্তিম’ ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং ওড়িয়া ভাষায় মুক্তি পাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ুশ শর্মাপ্রথম গানবরুন ধাওয়ানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT