চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনে পানের পিকের দাগ মুছতে ১২০০ কোটি টাকা খরচ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ পূর্বাহ্ন ১৪, অক্টোবর ২০২১
- সেমি লিড, এইচটি বাংলা
A A

পান বা গুটখার পিক ফেলা শুধু জরিমানা করে আটকানো যাচ্ছে না ভারতে। রেলের বিভিন্ন ট্রেনের বগির পান ও গুটখার পিকের দাগ মুছতে সম্প্রতি খরচ হয়েছে ১২০০ কোটি টাকার বেশি। তাই পিক ফেলা বন্ধে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

পান বা গুটখার পিক ফেলা রুখতে এবা পরিবেশবান্ধব পিক ফেলার ছোটো আকারের প্যাকেট বিতরণ করবে রেল।

হিন্দুস্থান টাইমসে ভারতীয় রেল সূত্রে খবর, ইজিস্পিট নামে পরিবেশবান্ধব ছোটো আকারের এই পিকদানি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। বারবার সেটিকে ব্যবহারও করা যাবে। ১৫ থেকে ২০ বার ওই পিকদানিটিকে ব্যবহার করা যাবে। রেলের ৪২টি স্টেশনে এই পিকদানি পাওয়া যাবে। মাত্র ৫ টাকা থেকে ১০ টাকায় দামে ছোটো আকারের এই পিকদানি পাওয়া যাবে। এখনও পর্যন্ত পশ্চিম, উত্তর ও মধ্য রেল জোনে এই নতুন ধরনের পিকদানির ব্যবহার শুরু হয়েছে।

রেল কর্তাদের আশা, নতুন এই পিকদানি ব্যবহার করার ফলে ট্রেনের ভিতর বা রেল স্টেশন চত্বরে স্বচ্ছতা আরও বাড়বে। রেলের এই তিনটি জোনে নতুন ধরনের এই পিকদানি বিতরণের জন্য কিয়স্ক করা হয়েছে। জানা যাচ্ছে, নতুন ধরনের পিকদানি ব্যবহাক করে মাটিতে ফেলে দিলে তা গাছ উৎপাদনে আরও সহায়তা করবে। ফলে এগুলিকে যেকোনও জায়গায় ফেলে দিলে কোনও অসুবিধা নেই।

ইতিমধ্যে রেলের তরফে বিভিন্ন স্টেশন চত্বরে স্বচ্ছতা অভিযান চালাতে কম উদ্যোগ নেওয়া হয়নি। ভারতীয় কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পে ১ হাজার ২০০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। সেই সঙ্গে রেল স্টেশন পরিষ্কার করতে গ্যালন গ্যালন পানি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি স্টেশন চত্বরে পিক ফেললেই ৫০০ টাকা জরিমানা করা হচ্ছে। কিন্তু তাতেও পান বা গুটখার পিক ফেলা রোখা যায়নি। রেলের এই উদ্যোগ যেহেতু পরিবেশবান্ধব, তাই এই পরিষেবায় সাধারণ মানুষেরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতীয় রেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT