চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিশুসহ নিহত ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২০
- লিড নিউজ, জনপদ, যশোর
A A

আকরামুজ্জামান: যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চার জন নিহত এবং আরও তিন জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দিকে নওয়াপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা বলেন: বিকেল ৪টা ৪৫ মিনিটে খুলনাগামী মহানন্দা ট্রেনের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।

Banglabid

পুলিশ জানায়: বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন খুলনার দিকে যাচ্ছিলো। ওই সময় নওয়াপাড়া ব্রিজের দিকে প্রাইভেটকারটি রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই এক শিশু মারা যায়। গুরুতর আহত আরও তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. ইফফাত শারমীন বলেন: ট্রেন দুর্ঘটনার শিকার চার জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একটি শিশুকে (৫) মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত বাকি ৪ জনকে খুলনা মেডিকেলে পাঠানো হলে সেখানে তিন জনের মৃত্যু হয়।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন: দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাই এবং আহত অবস্থায় চার জনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আরও তিন জনের মৃত্যু হয় বলে খবর এসেছে। নিহত ও আহতরা নড়াইলের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

পরবর্তী

ধর্ষণের অভিযোগে রাঙ্গামাটিতে সাবেক ইউপি মেম্বার গ্রেপ্তার

পরবর্তী

ধর্ষণের অভিযোগে রাঙ্গামাটিতে সাবেক ইউপি মেম্বার গ্রেপ্তার

শিক্ষককে গলা কেটে হত্যা উগ্র ইসলামপন্থীদের আক্রমণ: ম্যাক্রোঁ

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT