নতুন বিলাসবহুল ট্রেন চালু করেছে জাপান। পূর্ব জাপান রেলওয়ে কোম্পানির অধীনে ১মে থেকে চালু হওয়া ট্রেনে রয়েছে জাপানি ঐতিহ্যবাহী খাবারসহ রেস্টুরেন্ট।
প্রথম ভ্রমণে লটারির মাধ্যমে ৩৩জন সফরকারীকে নিয়ে উদ্বোধনী যাত্রা করে ট্রেনটি।
পাঁচ তারকা হোটেলের আমেজে দেশের বিভিন্ন অঞ্চল ভ্রমণের জন্য আছে স্বচ্ছ কাঁচের কক্ষ। চারদিনের ভ্রমণের জন্য সর্বনিম্ন ২ হাজার ৮শ ৬০ ডলার ও সর্বোচ্চ ১০ হাজার ডলারের প্যাকেজ ঘোষণা করেছে পূর্ব জাপান রেলওয়ে।
এরইমধ্যে ২০১৮ সালের মার্চ পর্যন্ত ভ্রমণের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।








