চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রুডো-বাইডেনদের পেছনে ফেলে সবচেয়ে জনপ্রিয় নরেন্দ্র মোদি: জরিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ১৮, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে নিজ নিজ দেশের মধ্যে জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনার প্রকোটে বারবার সমালোচনার মুখে পড়লেও খুব একটা প্রভাব ফেলেনি তার ব্যক্তি ইমেজে।

এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক সমীক্ষায়। ‘মর্নিং কনসাল্ট’ নামক এক মার্কিন ডেটা ইন্টেলিজেন্স ফার্মের সমীক্ষা বলছে এখনও ৬৬ শতাংশ মানুষ ভরসা করেন মোদির উপর। ভরসা হারিয়েছেন ২৮ শতাংশ মানুষ। ভারতের ২,১২৬ প্রাপ্তবয়স্কের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল।

এই সমীক্ষা বিশ্বের ১৩টি দেশে হয়। সেই তালিকায় শীর্ষে রয়েছেন মোদি। মোদি পেছনে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, ফ্রান্সের মতো দেশের রাষ্ট্রপ্রধানদের। ‘গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’-এ মোদির নিচেই রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তার উপর ভরসা দেখিয়েছেন ইতালির ৬৫ শতাংশ মানুষ।

Global Leader Approval: Among All Adults https://t.co/dQsNxouZWb

Modi: 66%
Draghi: 65%
López Obrador: 63%
Morrison: 54%
Merkel: 53%
Biden: 53%
Trudeau: 48%
Johnson: 44%
Moon: 37%
Sánchez: 36%
Bolsonaro: 35%
Macron: 35%
Suga: 29%

*Updated 6/17/21 pic.twitter.com/FvCSODtIxa

— Morning Consult (@MorningConsult) June 17, 2021

এরপরই তালিকায় রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর। তার উপর ভরসা রেখেছেন ৬৩ শতাংশ মানুষ। এরপর তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তার উপর ভরসা রেখেছেন ৫৪ শতাংশ মানুষ। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল রয়েছেন এর পরে। তার উপর ৫৩ শতাংশ জার্মান ভরসা রেখেছেন। একই শতাংশ ভরসা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর।

এরপর তালিকায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার উপর ভরসা রেখেছেন সেদেশের ৪৮ শতাংশ মানুষ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর ভরসা রয়েছে ৪৪ শতাংশ ব্রিটিশ নাগরিকের। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন-এর উপর ভরসা রয়েছে ৩৭ শতাংশ মানুষের। এরপর ক্রমতালিকায় পর্যায়ক্রমে রয়েছেন স্পেনের রাষ্ট্রপ্রধান পেদ্রো সাঞ্চেজ (৩৩৬ শতাংশ), ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো (৩৫ শতাংশ), ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (৩৫ শতাংশ), জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা (২৯ শতাংশ)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিবিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT