চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প নাকি বাইডেন: কে এগিয়ে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভোটাররাই নির্ধারণ করবে আগামী চার বছর হোয়াইট হাউজে কে থাকবেন।  রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির মনোনীত জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাইডেন আগে বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭০ সাল থেকেই রাজনীতির মাঠেও আছেন তিনি। আর গত চার বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবেই দায়িত্ব পালন করে আসছেন ট্রাম্প। এবার নির্বাচনে কে এগিয়ে রয়েছেন বিভিন্ন দিক থেকে?

জাতীয় জরিপ
দেশব্যাপী একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী কতটা জনপ্রিয় তা জানার জন্য জাতীয় জরিপ জরুরি। তবে তাতে নির্বাচনের ফলাফল পূর্বানুমাণ করা যায় না। উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৬ সালের জরিপে এগিয়ে ছিলেন হিলারী ক্লিনটন এবং ট্রাম্পের থেকে ৩০ লাখ ভোট বেশি পেয়ে এগিয়েও ছিলেন তিনি। কিন্তু ইলেক্টোরাল ভোট কম পাওয়ায় নির্বাচনে তিনি হেরে যান।

গত বছর থেকে এবারের বেশিরভাগ জরিপে এগিয়ে রয়েছেন ডো বাইডেন। ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছেন তিনি। জরিপে ৫২ শতাংশই বাইডেনকে চায়।

ভাগ্য নির্ধারণী অঙ্গরাজ্য
২০১৬ সালে হিলারী ক্লিনটন বুঝেছিলেন, কত পরিমাণ ভোটে জয় হয়েছে তার থেকে বেশি জরুরি কোথায় জয় হয়েছে। বেশিরভাগ অঙ্গরাজ্যেই একই ধরনের ভোট হয়ে থাকে। মানে অল্প কিছু এলাকা থাকে যেটা প্রতিদ্বন্দ্বীর জয় নির্ধারণ করে। সেগুলোকেই বলা হয় ব্যাটেলগ্রাউন্ড রাজ্য। সেখানেও এগিয়ে রয়েছেন বাইডেন। মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনেও এগিয়ে রয়েছেন বাইডেন।

বিতর্কে জয়
দুটি টিভি বিতর্কে সরাসরি অংশ নেন ট্রাম্প ও বাইডেন। প্রথম বিতর্কের পরে সিবিএস নিউজের জরিপ বলে, সেটি বাইডেনের জন্য শুভরাত ছিলো। দর্শকদের ৪৮ শতাংশ বাইডেনকে জয়ী বলেছেন এবং ৪১ শতাংশ ট্রাম্পকে বলেছেন। প্রায় ৭০ শতাংশ দর্শক বিতর্কে বিরক্ত হয়েছেন।

দ্বিতীয় বিতর্কের সময়ে মিউট বাটনের প্রবর্তন করে আয়োজকরা, সেটাও বেশ সমালোচনার জন্ম দেয়। সিএনএনের জরিপ বলে, ৫৩ শতাংশ দর্শক মনে করে বিতর্কে ডেমোক্র্যাট প্রার্থী ভালো করেছে আর ৩৯ শতাংশ ট্রাম্পের পক্ষে।

করোনাভাইরাসের প্রভাব
এবিসি নিউজের জরিপ বলছে, ৩৫ শতাংশ মার্কিন জনগণ ট্রাম্প যেভাবে করোনাভাইরাস মহামারী সঙ্কট সামাল দিয়েছেন তা সমর্থন করে। সমর্থকদের মধ্যে ৭৬ শতাংশই রিপাবলিকান। ট্রাম্পের নিজের স্বাস্থ্যের বিষয়ে ৭২ শতাংশ জরিপে অংশগ্রহণকারী মনে করেন, ভাইরাস সংক্রমণের ঝুঁকি যথেষ্ট গুরুত্বসহকারে গ্রহণ করেননি তিনি। একই পরিমাণ অংশগ্রহণকারী মনে করেন, ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষেত্রেও তিনি যথাযথ সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হয়েছেন। ইয়াহু নিউজের এক জরিপে অংশগ্রহণকারীদের মতে, শারিরীক দূরত্ব নিশ্চিত করে এবং ফেস মাস্ক পরে তিনি এই রোগটি পুরোপুরি এড়াতে পারতেন।

জরিপ কতটা বিশ্বাসযোগ্য
২০১৬ সালের জরিপের ফলাফল ঠিকঠাক মেলেনি বলে তা ভুল প্রমাণ করা খুব সহজ। ট্রাম্প করছেনও তাই।  তবে সেটা সবসময় সঠিক নয়। ২০১৬ সালে বেশিরভাগ জাতীয় জরিপে হিলারি ক্লিনটন কয়েক শতাংশ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিলেন। তবে এর অর্থ এই নয় যে সেগুলো ভুল ছিল, হিলারী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিন মিলিয়ন বেশি ভোট পেয়েছিলেন। তবে এবছর করোনাভাইরাস মহামারী এবং অর্থনীতিতে ভাইরাসের প্রভাব এবং নভেম্বরে জনগণের ভোট দেওয়ার কারণে সবই অনিশ্চিত। তাই সবগুলো জরিপই কিছুটা সংশয় নিয়েই গ্রহণ করা উচিত।

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্পমার্কিন নির্বাচনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দারাজ ইলেভেন ইলেভেন শো’র অতিথি তাসকিন আহমেদ

পরবর্তী

কমলো শনাক্তের হার, নতুন মৃত্যু ১৭

পরবর্তী
করোনাভাইরাস

কমলো শনাক্তের হার, নতুন মৃত্যু ১৭

ধর্মানুভূতিতে আঘাত, অমিতাভের বিরুদ্ধে এফআইআর

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT