চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ জুন সিঙ্গাপুরে বৈঠকে বসছেন ট্রাম্প-কিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ পূর্বাহ্ন ১১, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে তার শীর্ষ বৈঠকটি ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, দুই নেতাই চেষ্টা করবেন যেন এ বৈঠকটি বিশ্বশান্তির জন্য একটা অনন্য মুহূর্ত হয়ে ওঠে।

শীর্ষ বৈঠকটির লক্ষ্য হবে ওয়াশিংটন এবং পিয়ংইয়ং-এর মধ্যে সামরিক উত্তেজনা কমিয়ে আনা এবং নর্থ কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির একটা সম্ভাব্য সমাপ্তি নিয়ে আলোচনা করা।

নর্থ কোরিয়ার হাতে আটক থাকা তিনজন আমেরিকানের মুক্তির কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের পক্ষ থেকে এ ঘোষণা এলো।

নর্থ কোরিয়া সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা তাদের পারমাণবিক পরীক্ষা কেন্দ্রগুলো বন্ধ করে দেবে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিও স্থগিত করবে।

ট্রাম্প প্রশাসন নর্থ কোরিয়ার এই ‘নমনীয়’ পদক্ষেপের জন্য জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা আরোপকেই বারবার কৃতিত্ব দিয়েছে।

Reneta

তবে নর্থ কোরিয়া বলেছে, তাদের প্রশাসন এখন অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে বলেই তাদের অবস্থানের এ পরিবর্তন।

এর আগে নর্থ কোরিয়ায় আটক থাকা তিন মার্কিন নাগরিকের মুক্তির পর তাদের ব্যক্তিগতভাবে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প কিম হাক সং, টনি কিম এবং কিম ডং চোলকে ‘দারুণ মানুষ’ বলে অভিহিত করেন।

তাদের মুক্তির পেছনে ভূমিকা রাখাকে তিনি সম্মানের বলেও উল্লেখ করেন। মুক্তি পাওয়া তিনজনের দু’জন নর্থ কোরিয়ায় ইভানজেলিকাল খ্রিস্টানদের প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কাজ করতেন। তৃতীয় ব্যক্তি ছিলেন একজন খ্রিস্টান যাজক।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র পিয়ংইয়ং সফরকালে তাদের মুক্তি দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উনডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র-নর্থ কোরিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬

ইউক্রেনে হামলা জোরদার, নিহত ১৫

এপ্রিল ৫, ২০২৬
Environment TS

উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

এপ্রিল ৫, ২০২৬

জ্বালানি সংকটে আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT