চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সমালোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী নারী ফুটবলারদের সম্ভাব্য হোয়াইট হাউজ পরিদর্শন নিয়ে বিতর্কের সূত্র ধরে ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন ফুটবালর মেগান র‌্যাপিনো।

ট্রাম্পের উদ্দেশে দেয়া এক অনমনীয় বার্তায় সহ-অধিনায়ক মেগান বলেছেন, আপনার বার্তায় আমাকে বাদ দিয়েছেন। আপনি আমাকে বাদ দিচ্ছেন, আপনি আমার মতো মানুষদের বাদ দিচ্ছেন, আপনি রঙিন মানুষদের বাদ দিচ্ছেন, আপনি সেইসব আমেরিকানদের বাদ দিচ্ছেন যারা আপনাকে সমর্থন করে।

এর আগে মেগান বলেছিলেন, বিশ্বকাপ জিতলেও তারা হোয়াইট হাউজে যাবে না। সেসময় হোয়াইট হাউজ নিয়ে একটি খারাপ শব্দও উচ্চারণ করেন তিনি।

তার ওই কথার জবাবে ট্রাম্প বলেন, বিশ্বকাপ জিতুক বা না জিতুক আমরা মেগান বা নারী ফুটবল দলকে আমন্ত্রণ জানাবো না। এর চেয়ে বরং জাতীয় বাস্কেটবল দলকে আমন্ত্রণ জানাবো। আমিও নারী ফুটবল দলের বড় সমর্থক, কিন্তু কথা বলার আগে মেগান বিশ্বকাপ জিতে দেখাতে হবে।

তার এই বক্তবের কড়া জবাব দেন সমকামী এবং জাতিগত ও লিঙ্গ সমতার পক্ষে জোর গলায় কথা বলা মেগান র‌্যাপিনো। গত রোববার রেকর্ড চারবার বিশ্বকাপ জেতার পর পুরুষ এবং নারী দলকে সমান বেতন দেয়ার আহ্বান জানিয়েছেন মেগান।

ট্রাম্প সেসময় বলেন, আমরা মেগান বা তার দলকে আমন্ত্রণ জানাইনি, কিন্তু তারা জিতুক বা হারুক আমি এখন তাদের আমন্ত্রণ জানাচ্ছি। মেগান কখনোই আমাদের দেশকে, হোয়াইট হাউস বা পতাকাকে অসম্মান করতে পারেন না। আপনি যে পতাকা গায়ে জড়ান তার জন্য গর্ববোধ করুন। যুক্তরাষ্ট্র ভালো করছে।

Reneta

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, রোববার বিশ্বকাপ জয়ের পরই ট্রাম্পের সুর পাল্টে যায়। তিনি বলেন, আমরা এটা ভাবতেই পারিনি, আমরা বিষয়টি দেখবো। কিন্তু মেগান হোয়াইট হাউজে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখান করে সমালোচনা করেন।

বুধবার মেগান বলেন, কংগ্রেস পরিদর্শন করে সেখানে জয় উৎসব করার জন্য আমরা কংগ্রেসের নারী সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করটেসসহ অন্যদের আমন্ত্রণ পেয়েছি।

যদিও মেগানকে তার বক্তব্যের জন্য সমালোচনাও সহ্য করতে হচ্ছে। কিন্তু সিদ্ধান্ত বদলে হোয়াইট হাউজে যাওয়ার জন্যও অনেকে তার পাশে দাঁড়িয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনারী ফুটবল দলহোয়াইট হাউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT