চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল করলো মেক্সিকো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠক বাতিল করেছেন মেক্সিকান প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো। এক টুইটার বার্তায় তিনি এ ঘোষণা দেন।

এরআগে মেক্সিকো সীমান্তে দেয়াল তুলতে অর্থ দিতে আপত্তি জানালে মেক্সিকোর সঙ্গে আসন্ন বৈঠক বাতিলের হুমকি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ওই হুমকির পরপরেই বৈঠকের সম্ভাবনা নাকচ করেন মেক্সিকান প্রেসিডেন্ট।

আগামী সপ্তাহেই মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর ওয়াশিংটনে আসার কথা ছিল। 

মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের ঠেকাতে সীমান্তে দেয়াল তুলে দেয়ার ব্যাপারে একটি নির্বাহী আদেশ জারি করেছে ট্রাম্প। ওই দেয়াল তৈরির খরচের পুরোটাই তিনি মেক্সিকোর কাছ থেকেই আদায় করবেন বলে জানিয়েছেন তিনি। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের দেয়ালের জন্য তারা কোনো অর্থই দেবে না।

 

Reneta

জাতি উদ্দেশে দেয়া এক বার্তায় ‘দুঃখপ্রকাশ’ করে এনরিকে পেনা নিয়েতো বলেন, ‘মেক্সিকাে দেয়ালে বিশ্বাস করে না।’

ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণ এবং অভিবাসন পরিকল্পনার নিন্দা জানিয়ে বিক্ষোভ হয় নিউইয়র্কের রাজপথে। বুধবার ‘কোন নিষেধাজ্ঞা নয়, কোন দেয়াল নির্মাণ নয়, নিউইয়র্ক সবার জন্য’ স্লোগানে শত শত মার্কিনি বিক্ষোভ করে।

নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় গেলে তিনি অনেকগুলো বিষয়ে ১০০ দিনের মধ্যে ব্যবস্থা নেবেন।

প্রতি বছর ভাল জীবনের খোঁজে নতুন করে হাজার হাজার মেক্সিকান অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। তার মধ্যে মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের ঠেকাতে সীমান্তে দুই হাজার মাইল লম্বা একটি দেয়াল তৈরি ছিল অন্যতম। যুক্তরাষ্ট্রে দুই কোটির মতো মেক্সিকান বংশোদ্ভূত জনগোষ্ঠীর বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হরতালে পুলিশের হামলার প্রতিবাদে ২৮ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ

পরবর্তী

সালাউদ্দিন কাদের চৌধুরীর নামফলকে যুক্ত হলো ‘যুদ্ধাপরাধী’

পরবর্তী

সালাউদ্দিন কাদের চৌধুরীর নামফলকে যুক্ত হলো ‘যুদ্ধাপরাধী’

ব্রেক্সিট ইস্যুতে ছায়া মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT