চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের রাশিয়া যোগ: অবশেষে তদন্ত প্রতিবেদন দিলেন মুয়েলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-রবার্ট মুয়েলার-মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-তদন্ত প্রতিবেদন

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগ নিয়ে চলা তদন্ত প্রতিবেদন অবশেষে জমা দিয়েছেন বিশেষ কাউন্সেল রবার্ট মুয়েলার।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাবেক এই এফবিআই প্রধান অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে বহুল প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদনটি হস্তান্তর করেন।

এখন অ্যাটর্নি জেনারেল প্রতিবেদনটি নিজে পড়ে এর সারসংক্ষেপ ঠিক করবেন। তিনিই সিদ্ধান্ত নেবেন কংগ্রেসকে এর থেকে কতটুকু জানানো হবে।

প্রতিবেদন হাতে পাওয়ার পর কংগ্রেস নেতাদেরকে চিঠি পাঠিয়ে বার জানিয়েছেন, শনি-রোববারের মধ্যেই তাদেরকে তদন্তে পাওয়া মূল বিষয়গুলো জানাবেন তিনি।

তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আগেই পুরো প্রক্রিয়ার দায়িত্বে থাকা মুয়েলার ইতোমধ্যে ট্রাম্পের ৬ জন সাবেক সহযোগী এবং বেশ কয়েকজন রুশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

তবে সর্বশেষ প্রতিবেদনে নতুন কারও বিরুদ্ধে অভিযোগ দায়েরের ব্যাপারে কোনো কথা নেই বলে বিবিসি’কে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক কর্মকর্তা।

Reneta

সহকারি অ্যাটর্নি জেনারেল রড রজেনস্টাইন কর্তৃক নিয়োগ পাওয়ার পর থেকে গত ২২ মাসে এই তদন্ত বিষয়ে আইনগত যত ধরনের সিদ্ধান্ত বিশেষ কাউন্সেল মুয়েলার নিয়েছেন, সেগুলোর ব্যাখ্যাও তদন্ত প্রতিবেদনে থাকার কথা রয়েছে বলে জানানো হয়েছে।

২০১৬ সালের নভেম্বরে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে তৎকালীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত ছিল, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের সঙ্গে বড় একটি রুশ দলের যোগসাজশ ছিল যারা ট্রাম্পকে জিতিয়ে দিতে নানারকম ব্যবস্থা নিয়েছিল; নির্বাচনের সময় থেকেই এমন অভিযোগ ব্যাপক পরিসরে শুরু হয়েছিল।

অভিযোগগুলো তদন্তে কিছু সময়ের মধ্যেই কাজ শুরু করে যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই। তখন থেকে নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রায় দুই বছর চলল এই তদন্ত প্রক্রিয়া।

অবশ্য ট্রাম্প এবং অন্যান্য অধিকাংশ রিপাবলিকান শুরু থেকেই এই তদন্তকে ‘ভুয়া অনুসন্ধান’ বলে এর নিন্দা জানিয়ে আসছেন। ট্রাম্প আর পুতিনও বরাবরই এ জাতীয় সব ধরনের সম্পৃক্ততা অস্বীকার করে এসেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পরবার্ট মুয়েলার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হারের সঙ্গে মেসিকেও হারাল আর্জেন্টিনা

পরবর্তী

মেসির মতো রোনালদোর প্রত্যাবর্তনও মলিন

পরবর্তী

মেসির মতো রোনালদোর প্রত্যাবর্তনও মলিন

ডাকসু নির্বাচন-দায়িত্ব গ্রহণ

দায়িত্ব নিলেন ডাকসুর নবনির্বাচিত সদস্যরা

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT