চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ভাষণ অনুবাদে ভাষাহারা ফরাসি অনুবাদকেরা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ন ২২, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ নিজ ভাষায় অনুবাদ করতে গিয়ে ফরাসি অনুবাদকদের বেশ বিপাকেই পড়তে হয়েছে। তাদের ধারণা, ট্রাম্প নিজেই জানেন না তিনি কী বলছেন!

অনুবাদক বেরেনজেয়ার ভিনোত ‘এলএ রিভিউ অব বুকস’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই মার্কিন প্রেসিডেন্টের কথা অনুবাদ করা কঠিন তার কারণ হলো, “মনে হয় তিনি ঠিক জানেন না, তিনি কী বলতে যাচ্ছেন।”

সাহিত্য-সংস্কৃতি ও ভাষা পর্যালোচনা সংগঠন এলএ রিভিউ অব বুকস ট্রাম্পের বক্তব্যের অনুবাদ বা ট্রান্সলেশনের নাম দিয়েছে ‘ট্রাম্পলেশন’।

বেরেনজেয়ারের মতে, একজন অনুবাদকের প্রথম কাজ হলো কারও চিন্তার ভেতর ঢুকে যাওয়া, যেন সে এরপর কী বলতে চায় তার ধারণা পাওয়া যায়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে এই ধারণা করাটা যথেষ্ট কঠিন।

ট্রাম্পের শব্দভাণ্ডার খুবই সীমিত, তার বাক্যগঠন ভাঙ্গা ভাঙ্গা এবং তিনি একই কথা বার বার বলেন। এর ফলে অনুবাদক দ্বিধান্বিত হয়ে যান এবং অন্যদের কাছে বোঝার জন্য ছুটোছুটি করতে বাধ্য হন: বেরেনজেয়ার এমনটাই অভিযোগ করেছেন বলে জানায় ইন্ডিপেন্ডেন্ট।

“যেন তার (ট্রাম্পের) মাথার ভেতর নানারকম চিন্তার একটা মেঘ আছে। সেখান থেকে তার যখন যেটা ভালো লাগে সেটা বাছাই করে বলে ফেলেন, যৌক্তিকভাবে একটার সঙ্গে অন্যটার সম্পর্ক রাখারও দরকার মনে করেন না।”

Reneta

ফরাসি অন্য অনেক ভাষার চেয়েই বেশি সুগঠিত এবং যুক্তিনির্ভর। তাই এই ভাষায় ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুবাদ করতে গিয়ে অনুবাদকরা বারবারই খেই হারিয়ে ফেলছেন- কোন কথাটাকে কোনটার আগে গুরুত্ব দেবেন।

অবশ্য যার কথার অর্থ বুঝতে তার নিজ দেশের ইংরেজি ভাষাভাষী মানুষেরই ঘাম ছুটে যায়, সেখানে ফরাসিদের অনুবাদ কাজে গোলমাল বাঁধবে, সেটা অস্বাভাবিক কিছু নয়!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT