চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন আনতে যাচ্ছে ডেমোক্র্যাটরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন আনতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। সিনিয়র ডেমোক্রেট ন্যান্সি পেলোসি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন আনা হবে।

মার্কিন নির্বাচনে সুবিধা পেতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির তথ্য চেয়ে ইউক্রেন প্রেসিডেন্টকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, ন্যাাশনাল ইন্টেলিজেন্স এর প্রধান জোসেফ মিগুয়ের কংগ্রেস সদস্যের প্রশ্নের উত্তর দিচ্ছেন। ইউক্রেন ফোনালাপের তথ্য ‘গোপনে’র চেষ্টা তিনি করেছিলেন কি না এমন প্রশ্নে নিজেকে সব ধরণের রাজনীতি এবং পক্ষপাতের ঊর্ধে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন।

অভিযোগ উঠেছে, গত ২৫ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তাকে সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন ও তার ছেলের সম্ভাব্য দুর্নীতির বিষয়ে তদন্তে চাপ দেন।

টেলিফোন আলাপের প্রকাশিত বিবরণ অনুসারে, জেলেনস্কি ইউক্রেনের সামরিক চাহিদার কথা উল্লেখ করে ট্রাম্পকে বলেন, তার দেশ যুক্তরাষ্ট্র থেকে ট্যাংক-বিধ্বংসী মিসাইল কিনতে আগ্রহী। সে কথার জবাবে সরাসরি ‘হ্যাঁ’ বলার বদলে ট্রাম্প প্রস্তাব রাখেন, ‘আপনাকে আমাদের জন্য একটা উপকার করতে বলব।’

ট্রাম্প প্রথমে জেলেনস্কিকে ২০১৬ সালের নির্বাচনের সময় ব্যবহৃত ডেমোক্রেটিক পার্টির কম্পিউটার সার্ভার খুঁজে পেতে সাহায্য করার অনুরোধ করেন। রুশ হ্যাকারদের হাতে এই সার্ভার আক্রান্ত হয়েছিল। এরপর ট্রাম্প বাইডেন ও তার ছেলের কথিত দুর্নীতির বিষয়টি উত্থাপন করেন।

Reneta

হান্টার বাইডেন একসময় ইউক্রেনের একটি গ্যাস কোম্পানির নির্বাহী পরিষদের সদস্য ছিলেন। ট্রাম্প অভিযোগ করেছেন, হান্টার এই কোম্পানির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন। যে অ্যাটর্নি জেনারেল এই কোম্পানির দুর্নীতির বিষয়টি তদন্ত করছিলেন, বাইডেনের নির্দেশে তাকে পদচ্যুত করা হয় বলে ট্রাম্প অভিযোগ করেছেন। এই অভিযোগেরও কোনো প্রমাণ নেই।

ট্রাম্প জেলেনস্কিকে বলেন, ‘অনেকেই চায় এই ব্যাপারে তদন্ত হোক। আপনি যদি আমার অ্যাটর্নি জেনারেলকে সঙ্গে নিয়ে এই ব্যাপারে একটা কিছু করতে পারেন, তাহলে খুব ভালো হয়।’

ট্রাম্প নিজের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি জুলিয়ানির সঙ্গেও এই ব্যাপারে কথা বলতে জেলেনস্কিকে উৎসাহ দেন।

ডেমোক্র্যাটরা বলছে, ইউক্রেনকে আর্থিক ও সামরিক সাহায্য দেওয়ার বদলে ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর জন্য ক্ষতিকর তথ্য চেয়েছেন, এই বিবরণী থেকে তা স্পষ্ট প্রমাণিত হয়।

মার্কিন কংগ্রেস এর আগে ইউক্রেনের জন্য প্রায় ৪০০ মিলিয়ন ডলারের সাহায্য মঞ্জুর করেছিল, যার মধ্যে ২৫০ মিলিয়ন ডলার সামরিক সাহায্যও রয়েছে। ২৫ জুলাইয়ের টেলিফোন আলাপের আগে ট্রাম্প সে অর্থ হস্তান্তর স্থগিত রাখার নির্দেশ দেন।

এই টেলিফোন আলাপচারিতার কথা প্রথম জানা যায় একজন হুইসেলব্লোয়ার বা সতর্ককারীর কাছ থেকে। তার পরিচয় এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি গোয়েন্দা বিভাগের একজন সদস্য, যার পক্ষে এই কথোপকথনের বিবরণ পড়া সম্ভব হয়েছিল। তিনিই প্রথম বিষয়টি গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের নজরে আনেন। কংগ্রেসের চাপের মুখে হোয়াইট হাউস এই সতর্ককারীর অভিযোগটিও কংগ্রেস সদস্যদের পড়ার সুযোগ করে দিয়েছে। তা পড়ার পর অধিকাংশ ডেমোক্রেটিক সদস্য ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের দাবি আরও জোরেশোরে তুলেছেন। এই দাবি সমর্থন করেন এমন ডেমোক্রেটিক সদস্যের সংখ্যা এখন ২১৮, যা ট্রাম্পকে অভিশংসিত করার জন্য পর্যাপ্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিশংসনডেমোক্র্যাটরাডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT