চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করল বিচার বিভাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে ৭ টি দেশ থেকে শরণার্থী ও ভ্রমণকারী প্রবেশে নিষেধাজ্ঞার ওপর ওয়াশিংটনের সিয়াটল ফেডারেল বিচারপতির জারি করা দেশব্যাপী স্থগিতাদেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে আপিল করেছে দেশটির বিচার বিভাগ।

শুক্রবার আদালতের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন নিষেধাজ্ঞা স্থগিত হয়ে যাওয়ার পর কিছুটা স্বস্তির মুখ দেখেন ৭টি মুসলিম-প্রধান দেশের নাগরিকরা। প্রবেশাধিকার ফিরে পেয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অনেকেই প্রবেশ করেছেন। মার্কিন বিচারক জেমস রবার্টের রায়ে যারা ভিসার বৈধতা ফিরে পেয়েছেন, তারা আপাতত খুশি। তবে পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন ভেবে-চিন্তে।

তবে এরই মধ্যে বাতিল হওয়া ভিসাগুলো নিয়ে কিছুটা পদ্ধতিগত জটিলতা এখনও রয়ে গেছে। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে মার্কিন কাস্টমস।

Banglabid

শুধু যাদের ভিসায় বাতিলের কোনো সিল কিংবা চিহ্ন নেই, তারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর প্রায় ৬০ হাজার ভিসা বাতিল ও প্রত্যাহার হয়েছিল। তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটা কেমন হবে পরিষ্কার নয়।

মার্কিন কাস্টমস কর্তৃপক্ষ অবশ্য এয়ারলাইনগুলোকে ট্রাম্পের নির্বাহী আদেশ জারির আগের অবস্থায় ফিরে যেতে বলেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কাতার এয়ারওয়েজসহ বেশ কিছু এয়ারলাইন তাৎক্ষণিকভাবে ৭ টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ওঠার অনুমতি দেয়।

আদালতের রায় নিয়ে অসন্তুষ্টি প্রকাশে বরাবরের মতোই টুইটারের আশ্রয় নিয়েছেন ট্রাম্প। বিচারক জেমস রবার্টকে তিনি ‘তথাকথিত’ বিচারক বলেছেন।

Reneta

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিচার বিভাগের প্রতি ট্রাম্পের ক্ষোভ তাকে আরও বেকায়দায় ফেলতে পারে। এতে করে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিল গোরসাচের মনোনয়ন হুমকির মুখে পড়তে পারে। ট্রাম্পের সিদ্ধান্তের বাইরে গিয়ে আদৌ গোরসাচের পক্ষে নিরপেক্ষ আচরণ করা সম্ভব কি-না, সে প্রশ্নও উঠতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবার কাছে ছিলেন তিনি সেনদা

পরবর্তী

বার্সেলোনার ইতিহাসে মেসির নতুন রেকর্ড

পরবর্তী

বার্সেলোনার ইতিহাসে মেসির নতুন রেকর্ড

সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT