চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের জয়ে ফেসবুককে প্রভাবক ভাবা পাগলামি: জাকারবার্গ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:৩১ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের ঘোষণার পর থেকেই একদল মানুষের বক্তব্য- ফেসবুক শেয়ারিংই ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সবচেয়ে বড় সহায়ক। তবে সেই প্রচারণায় এবার শক্তভাবে বিরোধিতা করলেন ফেসবুক ফাউন্ডার মার্ক জুকারবার্গ।

নিজের বক্তব্যে তিনি দৃঢ়ভাবে বলেছেন এই দায়ভার ফেসবুকের নয়। তিনি বলেন, যদি কেউ মনে করে থাকেন ফেসবুকে ছড়িয়ে পড়া মিথ্যে নিউজগুলো নির্বাচনকে প্রভাবিত করেছে, সেটা আসলে পাগলামি। সেটা যদি আপনিও বিশ্বাস করে থাকেন, তাহলে বলবো ট্রাম্পের ভক্তরা যে ম্যাসেজ দিতে চেয়েছিলো সেটা আপনি নিয়েছেন।

নির্বাচনের আগে আগে বেশ কিছু ভুয়া খবর ছড়িয়ে পড়েছিলো পুরো ফেসবুক জুড়ে। আর সেসবই নির্বাচনকে প্রভাবিত করেছিলো বলে ট্রাম্পবিরোধীদের বক্তব্য।

আমেরিকানদের একটি বড় অংশের কাছেই ফেসবুক যেকোনো খবরের জন্য প্রাথমিক সোর্স। সাধারণত ফেসবুক ইউজারদের নিউজ ফিডে সেই সব গল্পই দেওয়া হয় যেগুলো বেশি আকর্ষণীয়।

শেয়ারিংয়ের ভিত্তিতে এই বছরের শুরুর দিকে ফেসবুক অ্যান্টি-ট্রাম্প আখ্যা পেয়েছিলো। তখন কোম্পানিটির মানব মডারেটররা বেছে বেছে কিছু স্টোরি ট্রেন্ডিং স্টোরির বক্সে দিত বলে অভিযোগ আনেন ব্যবহারকারীরা। এই অভিযোগের প্রেক্ষিতে মানুষ ছেড়ে গাণিতিক পরিভাষার উপর পুরোপুরি দ্বায়িত্ব ছেড়ে দেয় সর্বাধিক পঠিত খবর নির্ধারণে। এর ফলেই কিছু মিথ্যা খবরও ব্যবহারকারীদের টাইমলাইনে চলে যায়।

ব্যাখ্যা দিতে গিয়ে জাকারবার্গ আরো বলেন, মানুষ কি চায় সেটাই আমরা শুনতে চাই। মানুষকে আরো বেশি বেশি শেয়ারের সুযোগ দিতে চাই যেন পৃথিবী আরো বেশি মুক্ত এবং সম্পর্কযুক্ত হতে পারে। সেজন্যই ব্যবহারকারীর নিউজফিডের দিকেও আমরা নজর দিতে চাই। আর সেজন্যই ফেসবুক প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। প্রতিনিয়ত সেটার উন্নয়নও করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমার্ক জাকারবার্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT