চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের জন্য ভ্যান গঁগের চিত্রকর্মের বদলে স্বর্ণের টয়লেট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
সোনার টয়লেট

প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের ব্যক্তিগত বসবাসের কোয়ার্টারের জন্য ভ্যান গঁগের একটি পেইন্টিং চেয়েছিলো হোয়াইট হাউজ। সেটার জবাবে হোয়াইট হাউজে পাঠানো গুগেনহেম মিউজিয়ামের প্রধান তত্বাবধায়কের ফিরত ইমেইলটি ছিলো খুবই ভদ্র কিন্তু দৃঢ়।

১৮৮৮ সালে ভ্যান গঁগের আঁকা ‘ল্যান্ডস্কেপ উইথ স্নো’ চিত্রকর্মটি ধার চাওয়া হয়েছিলো হোয়াইট হাউজ সাজানোর জন্য।

কিন্তু সেখানকার কিউরটর সেটা তাকে দিতে না পারায় তার বদলে ফিরতি জবাবে বরং আরেকটি উপহারের কথা জানান। একটি চিত্রকর্মের বদলে বরং ১৮ ক্যারেট সোনা দিয়ে বানানো টয়লেট তার জন্য উপহার হিসেবে পাঠাতে আগ্রহী তারা।

Banglabid

ট্রাম্পকে অফার করা এই সোনার শিল্পকর্ম আবারও দেশের অতিরিক্ত সম্পদের দিকে ধাবিত হওয়ার প্রতি স্যাটায়ার হিসেবেই মনে করেছেন সমালোচকরা। গত এক বছর ধরে গুগেনহেমে ‘আমেরিকা’ নামের আর্টিস্ট মওরিজিও ক্যাটেলানের শিল্পকর্মটি প্রদর্শন করা হয়েছিলো মিউজিয়ামটির পঞ্চম তলায় জনসাধারণের ব্যবহারের জন্য।

সম্প্রতি সেই প্রদর্শনী শেষ হয়ে গেছিলো এবং টয়লেটটি সহজলভ্য থাকায়, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সেটা হোয়াইট হাউজে স্থাপন করতে চান কিনা সেটা জানতে চেয়েছিলো মিউজিয়াম কর্তৃপক্ষ।

এর জন্য জন্য হোয়াইট হাউজকে দীর্ঘকালীন ঋণে আর্টিস্ট শিল্পকর্মটি দিতে প্রস্তুত বলে জানায় মিউজিয়াম কর্তৃপক্ষ। বলে, এটি খু্বই দামি ও সহজে নষ্ট হয় এমন জিনিস। কিন্তু এটি স্থাপনে ও যত্নে যথাযথ নির্দেশনা দিয়ে দিবো।

Reneta

গুগেনহেমের একজন মুখপাত্র সারা ইটন নিশ্চিত করেছেন যে তত্ত্বাবধায়ক গত বছরের ১৫ সেপ্টেম্বর এই চিঠির জবাব দেন। তবে এই বিষয়ে বক্তব্য জানতে চাইলে মিউজিয়ামের কিউরেটরকে পাওয়া যায়নি। এবং হোয়াইট হাউজ এই বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি। বিষয়টি নিয়ে মন্তব্য পাওয়া যায় আর্টিস্ট ক্যাটেলানের। তিনি বলেন, বিষয়টা খুবেই মুখরোচক।

ভ্যান গঁগের উইথ স্নো

এই শিল্পের মানে কি এবং কেন সেটা ট্রাম্পকে অফার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের জীবনের মূল্য কি? সবকিছুই হাস্যকর শোনায় যতক্ষণ না আমরা মৃত্যুবরণ করি আর মৃত্যুর পরে সেটা কোনো অর্থ তৈরি করে।

‘আমেরিকা’ তৈরি করতে কি পরিমাণ অর্থের স্বর্ণ লেগেছে সেটা তিনি সঠিকভাবে না জানালেও এর মূল্য ১ মিলিয়ন ডলারেরও বেশি হবে বলে ধারণা অনেকের।

হোয়াইট হাউজের জন্য কোনো শিল্পকর্ম ধার করা এবারই প্রথম নয়। ওভাল অফিস সাজানোর জন্য এর আগেও চিত্রকর্ম ধার করা হয়েছে। কেনেডি পরিবার বা ওবামা পরিবারও নিজেদের পছন্দমতো চিত্রকর্ম নিয়েছিলেন ঘর সাজানোর জন্য।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৌতিনহোর ‘সাম্বা ছন্দে’র ২৫ মিনিট

পরবর্তী

আজ থেকে আকাশে মেঘ জমলে তাকে মনে করবো: জয়া

পরবর্তী

আজ থেকে আকাশে মেঘ জমলে তাকে মনে করবো: জয়া

চ্যানেল আই অনলাইন- পদ্ম বিভূষণ ইলায়ারাজা

পদ্ম বিভূষণ পেলেন ইলায়ারাজা

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT