চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের কর ফাঁকি: যত দোষ হিলারির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন কর আইনের মারপ্যাঁচে প্রায় দু’দশক ধরে আয়কর পরিশোধ না করার তথ্য জাতীয় দৈনিক নিউইয়র্ক টাইমসে প্রকাশের পর থেকে এ নিয়ে বেশ চাপের মধ্যে আছেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইস্যুটি খোলাসা করার বদলে পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প ধরেছেন তার চিরাচরিত পথ: হিলারিকে দোষারোপ করা।

নিজের করের হিসাব না দিয়ে ট্রাম্প উল্টো বলেছেন, ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ‘সারাজীবনে একটা ডলার সৎভাবে আয় করেননি’। হিলারির অার্থিক কর্মকাণ্ডকে তিনি ‘সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতি’ বলেও দাবি করেন।

‘আপনার প্রায় সব উপার্জনই আসে অর্থের বিনিময়ে দেয়া বক্তৃতা আর ট্রেডিং অ্যাকসেস থেকে। আপনার কি মনে হয় আমাদের জাতির কর্মসংস্থানকারী ও কর্মীদের পক্ষে লড়াই করার মতো ব্যবসায়িক জ্ঞান আপনার আছে?’ হিলারিকে উদ্দেশ্য করে ট্রাম্পের পক্ষ থেকে প্রশ্ন ছোঁড়েন তার অনুসারী জেসন মিলার।

Banglabid

এছাড়াও সোমবার ভার্জিনিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মাঝে সাইবার নিরাপত্তা বিষয়ক এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প হিলারির সামরিক নীতির সমালোচনা করেন। তিনি বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি এবং ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা বিধানের জন্য তেমন কিছুই করেননি।

পররাষ্ট্র বিভাগের কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে রাষ্ট্রীয় তথ্যের সাইবার নিরাপত্তা হুমকির মুখে ফেলার জন্য হিলারি ক্লিনটনের নামে মামলা হওয়া উচিৎ বলেও উল্লেখ করেন এই রিপাবলিকান প্রার্থী।

এমনকি হিলারি ক্লিনটন-বিরোধী একটি ওয়েবসাইটও চালু করেছে ট্রাম্পের নির্বচানী প্রচারণা শিবির। হিলারি ক্লিনটন এবং তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম কেইনের বিরুদ্ধে জনগণকে নিয়ে যাওয়ার জন্য সহায়ক সংবাদ ও বক্তব্য দিয়ে সাজানো হয়েছে clintonkaine.com নামের ওই ওয়েবসাইটটি।

Reneta

প্রথমে হিলারির সঙ্গে বিতর্কে ভালো পারফর্ম করতে না পারা এবং তার সপ্তাহখানেক পরই নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন – এসব থেকে বেরিয়ে আসতে অনেকটা এভাবেই আগ্রাসী ভূমিকা নিয়ে রোববারের বিতর্কের দিকে এগোনো হবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প ও তার অনুসারীরা।

আর আত্মপক্ষ সমর্থন করে কলোরাডো অঙ্গরাজ্যে সমর্থকদের ভীড়ে দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এখন আপনাদের জন্য কাজ করছি, ট্রাম্পের জন্য নয়।’ বলেন, তিনিই একটি ‘ত্রুটিযুক্ত কর আইন’ মেরামতের জন্য সবচেয়ে বেশি যোগ্য।

গত ৪০ বছরের ইতিহাসে প্রত্যেক প্রেসিডেন্ট নির্বাচনী প্রার্থীই নির্বাচনের আগে তার আয়কর রিটার্ন প্রকাশ করে এসেছেন। ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রার্থী যিনি আয়কর রিটার্ন প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। এর কিছুদিন পরই নিউইয়র্ক টাইমসে প্রকাশ পায় ট্রাম্পের ১৮ বছর ধরে রাষ্ট্রীয় কর না দেয়ার খবর। ডোনাল্ড ট্রাম্প বিষয়টি স্বীকার বা অস্বীকার – কোনোটাই না করলেও এর মধ্য দিয়ে সবাই যেন দু’য়ে দু’য়ে চার মেলাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিবন্ধীদের স্কুলে জমি দিয়েছে কাউখালী স্থানীয় প্রশাসন

পরবর্তী

ইমরুলের শতরানে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বিসিবি

পরবর্তী

ইমরুলের শতরানে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বিসিবি

ফেসবুক-টুইটার মানুষকে অলস করে দিয়েছে: ঐশ্বরিয়া

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT