মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগেই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সাথে সাক্ষাৎ করলেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। স্থানীয় সময় সন্ধ্যায় রোববার এই বৈঠকের কথা নিশ্চিত করেন চীনের গণমাধ্যম সিনহুয়া।
অন্যদিকে কানাডায় জি-সেভেন সম্মেলন শেষে ট্রাম্প কিমের পরে সিঙ্গাপুরে পৌঁছান।আনুষ্ঠানিকভাবে সোমবার ট্রাম্পের সাথে লি শিয়েন লুংয়ের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
আর এদিকে ১২ জুন ট্রাম্প-কিমের বৈঠক নিয়ে সিঙ্গাপুর জুড়ে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এই ধরণের আয়োজনের জন্য সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে কিম ধন্যবাদ জানিয়েছেন।
অন্যদিকে লি শিয়েন জানান, ‘তিনি এই বৈঠকের সফলতা আশা করছেন। এর মধ্যে দিয়ে নর্থ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি ও স্থিতিশীলতা আসবে’।
আগামী ১২ জুন মঙ্গলবার দুই নেতার বৈঠকের মূল আলোচ্য সূচিতে রয়েছে -পরমাণু ইস্যু, অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার ও দুই কোরিয়ার শান্তি প্রতিষ্ঠা।বৈঠকটি সিঙ্গাপুরের সেনতোসার ক্যাপেল্লা নামে একটি ফাইভ স্টার হোটেলে অনুষ্ঠিত হবে।








