চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের আইনজীবীর তিন বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত।

ট্রাম্পের হয়ে ২০১৬ সালের নির্বাচনের আগে অর্থ দিয়ে যৌন কেলেঙ্কারির ঘটনায় দুই নারীর মুখ বন্ধ করা, রাশিয়ায় প্রস্তাবিত ট্রাম্প টাওয়ার প্রজেক্ট নিয়ে কংগ্রেসকে মিথ্যা বলা এবং কর ফাঁকি দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে এ রায় দেয় আদালত।

এর আগে আদালতে প্রতিটি অভিযোগেরই দোষ স্বীকার করেন কোহেন। এর আগে ট্রাম্পের নির্দেশেই এসব কাজ করেছেন বলে দাবি করেছিলেন তিনি।

আদালতেও সকল অপকর্মের জন্য ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কোহেন। বিচারককে তিনি জানান, ট্রাম্প তাকে আলোর পথে চলার পরিবর্তে অন্ধকারের পথে ঠেলে দিয়েছেন।

নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট এবং বিশেষ কাউন্সেল রবার্ট মুলারের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তের আওতায় মাইকেল কোহেনের বিরুদ্ধে মামলা দুটি করা হয়েছিল।

বুধবারের রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো রুশ সংযোগের দায়ে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে কাউকে কারাদণ্ড দেওয়া হলো।

Reneta

এছাড়া মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী বিশেষ কাউন্সেল রবার্ট মুলারের মামলায় কোহেনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে সম্ভাব্য ট্রাম্প টাওয়ার প্রজেক্ট নিয়ে মার্কিন কংগ্রেসের শুনানিতে মিথ্যা তথ্য দিয়েছেন।

নিজের বিরুদ্ধে আনা এ সংক্রান্ত অভিযোগ স্বীকার করে মাইকেল কোহেন বলেছেন, ‘রাশিয়ায় ট্রাম্পের নির্মাণ প্রতিষ্ঠানের প্রকল্পের ব্যাপারে তিনি কংগ্রেস সদস্যদের বিভ্রান্ত করেছিলেন।’

তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে নিজের আইনজীবী কোহেনের মাধ্যমে এক লাখ ৩০ হাজার ডলার পরিশোধ করেছিলেন ট্রাম্প। ২০০৬ সালের দিকে দুই জনের মধ্যে থাকা ব্যক্তিগত সম্পর্ক গোপন রাখতে তাকে ওই টাকা দেওয়া হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্পতিন বছরের কারাদণ্ডলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী নাফিস

মে ১৯, ২০২৬

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন

মে ১৯, ২০২৬

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

মে ১৯, ২০২৬

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT