চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের অভিসংশন ‘সাংবিধানিক’, বিচার অব্যাহত রাখার পক্ষে সিনেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশন বিচার প্রক্রিয়া সাংবিধানিক উল্লেখ করে তা অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে দেশটির সিনেট।

তবে ট্রাম্পের আইনজীবীরা যুক্তি তুলে ধরে বলেছে, হোয়াইট হাউজ ছাড়ার পর তাকে (ট্রাম্প) কোনো বিচারের মুখোমুখি করার সুযোগ নেই।

স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া অব্যাহত রাখার পক্ষে মত দেন  ৫৬ জন সিনেটর। যাদের মধ্যে কয়েকজন রিপাবলিকান সিনেটরও আছেন। অবশ্য ৪৪ জন এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছেন।

সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহে উস্কানীর অভিযোগ এনে তাকে অভিযুক্ত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর তিনি ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন। এরপর তার হাজার হাজার সমর্থক একত্রিত হয়ে দেশটির আইনসভা ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায়।

অভিশংসন প্রক্রিয়ায় ডেমোক্র্যাট শিবিরি ট্রাম্পের ৬ জানুয়ারির ভাষণের একটি ভিডিও এবং তার সমর্থকদের কয়েকজনের তৈরি ‘মারাত্মক বিদ্রোহের প্রমাণ’ দেখিয়ে মঙ্গলবারের কার্যক্রম শুরু করেন।

সিনেটর জেমি রাসকিন বলেন, এটি খুব বড় অপরাধ এবং অপকর্ম।  যদি এটা অভিসংশনের যোগ্য অপরাধ না হয়; তাহলে অপরাধকেই আর অপরাধ বলার সুযোগ থাকে না।

Reneta

শুনানিতে ট্রাম্পের আইনজীবীরা বলেন, সাবেক একজন প্রেসিডেন্টকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে পাঠানো অসাংবিধানিক।

তারা ডেমোক্র্যাটদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার অভিযোগও তোলেন।

ক্যাপিটল বিল্ডিংয়ে হামলায় উস্কানির অভিযোগে ডোনাল্ড ট্রাম্পকে গত ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসিত করে মার্কিন প্রতিনিধি পরিষদ। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে তা সিনেটেও পাস হতে হবে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যিনি কংগ্রেস হাউজে দ্বিতীয় দফায় অভিশংসিত হয়েছেন।

প্রথম দফায় ২০১৯ সালে কংগ্রেস ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ করে। কিন্তু সিনেটে গিয়ে তা আটকে যায়। কারণ সেই সময় সেখানে রিপালিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল।

এর আগে ১৯৯৮ সালে বিল ক্লিনটন এবং ১৮৬৮ সালে অ্যান্ড্রু জনসনকে হাউকে অভিশংসিত করে কংগ্রেস। কিন্তু শেষ পর্যন্ত প্রতিনিধি পরিষদের সেই সিদ্ধান্ত সিনেটে গিয়ে আটকে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিসংশনট্রাম্পডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT