চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের অভিশংসন তদন্ত এগিয়ে নিতে প্রস্তাব পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত এগিয়ে নিতে দেশটির প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস হয়েছে।

বৃহস্পতিবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে প্রস্তাবটি ২৩২-১৯৬ ভোটে পাস হয়।

এর ফলে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাওয়ার পথ খোলা হয়ে গেল। তবে এ ঘটনায় নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।

ট্রাম্পের অভিশংসন তদন্ত বিষয়ের এই ভোটটি ছিল ডেমোক্রেটিক দলের জন্য প্রথম আনুষ্ঠানিক পরীক্ষা। ট্রাম্পের অভিশংসন তদন্তের এই প্রস্তাবটিতে ডেমোক্র্যাটরা ২৩২ ভোট পায়। অন্যদিকে ট্রাম্পের পক্ষে রিপাবলিকানরা পেয়েছে ১৯৬ ভোট।

ডেমোক্র্যাট প্রতিনিধিদের মধ্যে দু’জন প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন। একজন ভোট দেননি। অন্যদিকে ভোট দেয়া থেকে বিরত ছিলেন ৩ জন রিপাবলিকান।

চলতি মাসের শুরুতে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করতে চাওয়ার পর বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটির ঘোষণা দেন স্পিকার। তবে প্রথম থেকেই রিপাবলিকানরা এটাকে অবৈধ বলে উল্লেখ করে আসছেন।

গত ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেসময় তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য জেলেনস্কির প্রতি আহ্বান জানান। জো বাইডেন আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বলে ধারণা করা হচ্ছে। বাইডেনের ছেলে ইউক্রেনের একটি জ্বালানি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। সেখানেই কিছু অনিয়ম হয়, যেগুলো তদন্তের জন্য ট্রাম্প জেলেনস্কিকে চাপ দেন বলে অভিযোগ উঠেছে। ট্রাম্প ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা বন্ধেরও হুমকি দেন।

এরপরই ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জাতীয় স্বার্থকে ব্যবহারের অভিযোগ তুলে ডেমোক্র্যাটরা অভিশংসন তদন্ত প্রস্তাব করেন।

ট্যাগ: ট্রাম্পের অভিশংসন তদন্তডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কখনও কোনো মানুষের উপর অত্যাচার-নির্যাতন করিনি: জয়নাল হাজারী

পরবর্তী

সৌদিতে নারী কর্মী পাঠানো এখনই বন্ধ নয়: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

সৌদিতে নারী কর্মী পাঠানো এখনই বন্ধ নয়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ব্যাংক

ব্যাংক হিসাবের রক্ষণাবেক্ষণ চার্জ কমলো

সর্বশেষ

ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT