চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের অভিবাসন নীতি অবৈধ ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ন ০৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী অভিবাসীদের নিষিদ্ধে ট্রাম্প প্রশাসনের নীতিকে অবৈধ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক অব কলম্বিয়ার ফেডারেল কোর্ট।

শুক্রবার অবৈধ অভিবাসীদের নিষিদ্ধ করা ট্রাম্পের ওই নীতি ফেডারেল কোর্টের নিয়ম অনুযায়ী না হওয়ায় তা অবৈধ ঘোষণা করা হয়।

ডিস্ট্রিক অব কলম্বিয়ার ফেডারেল কোর্টের পক্ষ থেকে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত এই নীতি যুক্তরাষ্ট্রে বর্তমান অভিবাসন নীতি ও জাতীয়তা আইনকে লঙ্ঘন করে।

বিচারক রেনডোল্ফ মস বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও ঘোষণা অনুযায়ী অভিবাসীরা যে পথেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক না কেন, তার আশ্রয় লাভের সংবিধিবদ্ধ অধিকার রয়েছে।

গত ৯ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প অভিবাসন বিষয়ক একটি ঘোষণাপত্র ইস্যু করেন। সেখানে বলা হয়, শুধু স্বীকৃত উপায় এবং এলাকা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আশ্রয়ের আবেদন জানালেই সেটি নিয়ে শুনানি করা হবে।

ধারণা তরা হচ্ছে, দেশটির দক্ষিণ সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করে আশ্রয় চাওয়া অভিবাসীদের আসা সাময়িকভাবে বন্ধ করতেই এই নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন।

Reneta

গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেয়া ট্রাম্প প্রশাসনের নীতি খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট।

৫-৪ সংখ্যাগরিষ্ঠ মতে সর্বোচ্চ আদালত এ নীতির বিরুদ্ধে রায় দেন। কনজারভেটিভ বিচারপতিরা নিষিদ্ধ করার পক্ষে বললেও একই ঘরানার প্রধান বিচারপতি জন রবার্টস লিবারেল বিচারপতিদের মত সমর্থন করেন। ফলে নীতিটি আদালতে খারিজ হয়ে যায়।

এর আগে ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারক ট্রাম্পের অবৈধ অভিবাসীদের আশ্রয় বাতিলের সিদ্ধান্তকে আটকে দেয়। পরে তা সুপ্রিম কোর্টে গড়ায়।

গত মাসে ওই বিচারক অবৈধ অভিবাসীদের আশ্রয় লাভের সুযোগকে সীমিত করতে নেয়া  ট্রাম্প প্রশাসনের নতুন নীতিকেও আটকে দেন। পরে তা শুনানির জন্য আপিল করে ট্রাম্প প্রশাসন।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্প প্রশাসনট্রাম্পের অভিবাসন নীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT