চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পবিরোধীদের সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প আবারও তার প্রচারাভিযানে জনগণের বাধার মুখে পড়েছেন। আগামী ২২ মার্চ অ্যারিজোনায় প্রাইমারিকে সামনে রেখে রাজধানী ফনিক্সের কাছে ট্রাম্পের একটি শোভাযাত্রার সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে। তবে ফাউন্টেন হিলে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন বিদ্বেষ প্রচারের জন্য বিতর্কিত এই বিলিয়নিয়ার।  

পঞ্চাশজনের মতো বিক্ষোভকারী ‘ডাম্প ট্রাম্প’এর মতো স্লোগানের পোস্টার নিয়ে রাস্তায় নামলে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। ভাষণস্থল ফাউন্টেন হিল অভিমুখে যাওয়ার চেষ্টা করা বিক্ষোভকারীরা পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। সেসময় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।

সম্প্রতি ট্রাম্প ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে বিক্ষোভকারীদের পাঠিয়ে তার সভা ব্যাহত করার অভিযোগ তোলেন। তবে তা অস্বীকার করেছেন স্যান্ডার্স।

বিভক্তিমূলক বক্তব্য প্রদান বা বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে তিনি তা বরাবরই অস্বিকার করে আসছেন।

বিপুল সম্পত্তির অধিকারী ট্রাম্পের সভা এর আগেও বেশ কয়েকবার বাধার মুখে পড়েছে৤ বিক্ষোভের মুখে এক সপ্তাহ আগে শিকাগোর বৈঠকও বাতিল করা হয়েছিল। ইউনিভার্সিটি অব ইলিনয়ের অডিটরিয়মে ট্রাম্পের পূর্ব নির্ধারিত বক্তব্যের আগে সেখানে জড়ো হওয়া হাজারো বিক্ষোভকারীর সাথে সমর্থকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

ট্রাম্পের নিজের শহর নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের বাইরেও কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়। তারা ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবৈষম্য, লিঙ্গবৈষম্য এবং সমকামী বিরোধিতার অভিযোগ তুলে স্লোগান দেয়। ‘ভোট ট্রাম্প’ লেখা প্ল্যাকার্ড হাতে কয়েকজন অবশ্য ট্রাম্পকে সমর্থন জানায়।

Reneta

মার্চের ১২ তারিখ ওয়াইহোতে বক্তৃতার সময় ট্রাম্পের দিকে ছুটে যাওয়া একজনকে আটকায় গোয়েন্দা বাহিনীর কয়েকজন। ট্রাম্পের একজন সমর্থকের বিরুদ্ধেও নর্থ ক্যারোলাইনায় বিক্ষোভকারীদের একজনকে আঘাত করার অভিযোগে মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত কয়েকটি  প্রাইমারিতে রিপাবলিকান ট্রাম্প এবং ডেমোক্রেটিক হিলারি নিজেদের অবস্থান আরও সুদৃঢ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT