চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বললেন তার ঘনিষ্ঠ মিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোরানোর চেষ্টা ছেড়ে জো বাইডেনের কাছে হার স্বীকারের পরামর্শ দিয়েছেন তারই এক ঘনিষ্ঠ মিত্র।

নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি প্রেসিডেন্টের আইনী দলকে ‘জাতীয় বিব্রতকর অবস্থা’ হিসেবেই উল্লেখ করেন।

নির্বাচনে বড় ধরনের জালিয়াতির অভিযোগ তুলে হার অস্বীকার করে আসছেন ট্রাম্প। অনেক রিপাবলিকান নেতাও তার এমন আইনী পদক্ষেপের সমর্থন করেন।

রোববার এবিসি’র উইক প্রোগ্রামে অংশ নিয়ে ক্রিস্টি বলেন, ‘সত্যি বলতে- প্রেসিডেন্টের আইনী দলের কার্যক্রম সমস্ত জাতির বিব্রতকর অবস্থা হিসেবে দেখা দিয়েছে।’

ট্রাম্প শিবিরের নির্বাচনে জালিয়াতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আদালতকক্ষের বাইরে তারা এই বিষয়ে আলোচনা করে কিন্তু আদালতকক্ষের ভেতরে তার কোনো জবাব দেয়নি। এমনকি জালিয়াতি নিয়ে বিতর্ক করেনি।’

‘‘আমি প্রেসিডেন্টের সমর্থক। দুইবার তাকে ভোট দিয়েছি। নির্বাচনের পরিণতি রয়েছে। আর এখানে যা ঘটেছে তা ঘটেনি বলেই আমাদের অভিনয় করে যেতে হচ্ছে।’’

Reneta

ক্রিস্টিই প্রথম গভর্নর, যিনি ট্রাম্পকে ২০১৬ সালে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে সমর্থন দিয়েছিলেন। এই বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্টকে বাইডেনের সাথে তার বিতর্কের জন্য প্রস্তুতি নিতেও সহায়তা করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট পেতে হয়। সেখানে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি আসন আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি আসন।

এরপরেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। সর্বশেষ পেনসিলভানিয়াতেও ফলাফলে প্রভাব আনার জন্য করা ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ হয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT