চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে ন্যাটো প্রধানের হুঁশিয়ারি

৫:১৭ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমাদের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলেনবার্গ। নির্বাচনী প্রচারণায় ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ট্রাম্পের ইঙ্গিতের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘একা হয়ে যাওয়া’ ইউরোপ বা যুক্তরাষ্ট্র কারো জন্যেই এটা কোনো বিকল্প না।

তিনি বলেন, পশ্চিমা প্রজন্ম স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি।

নির্বাচনী প্রচারের সময় ন্যাটো জোটকে অচল বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। প্রচারণার সময় একাধিকবার ন্যাটো ভাঙারও ইঙ্গিত দেন তিনি।

সেসময় তিনি আরো বলেন, জোট সদস্যরা যদি বকেয়া পরিশোধ  না করে তাহলে কোনো রকম হামলার শিকার হলে তাদের সাহায্য করার আগে দুবার চিন্তা করবে যুক্তরাষ্ট্র।

ন্যাটোর বর্তমান ব্যয়ের ৭০ শতাংশই বহন করে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ দৈনিক অবজারভারকে স্টলেনবার্গ বলেন, ট্রাম্প কিছু সদস্যদের কাছ থেকে আরো বেশি আর্থিক সহযোগিতার আবদার করেছেন। কিন্তু আমেরিকান নেতাদের সবসময় একটি স্থিতিশীল ও নিরাপদ ইউরোপের জন্য কৌশলগত আগ্রহ ছিল।

ন্যাটো প্রধান বলেন,  ‘এই অনিশ্চিত সময়ে আমাদের জন্য আমেরিকার শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন এবং ইউরোপীয়দের উচিত তাদের ন্যায্য দায়িত্ব কাঁধে নেয়া।’

Reneta

নরওয়ের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘একা হয়ে যাওয়া কোনো বিকল্প নয়। এটা না ইউরোপের জন্য, না যুক্তরাষ্ট্রের জন্য। আমরা স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি।  এটা জোটের গুরুত্ব নিয়ে প্রশ্ন করার সময় নয়।’

৯/১১ হামলার পর সবার নিরাপত্তার জন্যেই একজোট হওয়ার ডাক দিয়েছিল ন্যাটো এবং সেই ডাকে সবাই সাড়া দিয়েছিল উল্লেখ করে ন্যাটো প্রধান বলেন, সেটা একটি প্রতিকী চিহ্নের চেয়েও বেশি কিছু ছিল। ন্যাটো আফগানিস্তানে অপারেশনে গেছে এবং সেখানে হাজার হাজার ন্যাটো সেনা কাজ করছে।’

বিশ্লেষকরা বলছেন, ন্যাটো নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ন্যাটো বিরোধী রুশ প্রেসিডেন্ট  পুতিনকে মানসিকভাবে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পন্যাটো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT