চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে তালেবানের চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প

আফগানিস্তান নিয়ে আমেরিকাকে মাথা না ঘামানোর আহ্বান জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাজার ৬০০ শব্দের এক খোলা চিঠি দিয়েছে তালেবান। ওই চিঠিতে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা পুনর্ব্যক্ত করেছে তারা।

মঙ্গলবার ইংরেজিতে লেখা ওই চিঠি সাংবাদিকদের কাছে পাঠান সন্ত্রাসী সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

চিঠিতে মুজাহিদ বলেন, ‘আফগাননীতি নিয়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্টদের ভুলগুলো ট্রাম্প পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছেন। আফগাননীতির নিয়ন্ত্রণ সেনাবাহিনীর কাছে তুলে দেয়া ঠিক হবে না। তার উচিত হবে প্রশাসনের নতুন সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করে আফগান সৈন্যদের প্রত্যাহার করে নেয়া। এর মাধ্যমে সত্যিকার অর্থে দেশটিতে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধের সমাধান হবে এবং আমেরিকান সৈন্যরা বিনা রক্তপাতে দেশে ফেরার সুযোগ পাবে।

চলতি বছরের জুলাই মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস আফগানিস্তান ইস্যুতে মার্কিন প্রশাসনের নতুন নীতির কথা জানিয়ে তিনি বলেছিলেন, পাকিস্তানের মতো যুক্তরাষ্ট্রের আফগানিস্তাননীতি হবে আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে।

এসময় সাংবাদকিদের সঙ্গে আলাপচারিতার সময় ম্যাটিস জানিয়েছিলেন আফিগানিস্তানে আরও ৫ হাজার অতিরিক্ত সৈন্য পাঠাতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন খোদ মার্কিন প্রশাসনের কর্মকর্তারাই। বলা হচ্ছিল, এই সিদ্ধান্ত কোন সুফল বয়ে আনবে না, বরং নিরাপত্তা ও স্থায়িত্বকে আরও নাজুক করে তুলবে। কারণ দেশটির রাজনীতি এখনও সুসংহত পর্যায়ে পৌঁছায়নি।

২০০১ সালে শুরু হওয়া আফগান যুদ্ধে দুই হাজার ৩০০ এর বেশি সৈন্য হারিয়েছে আমেরিকা। গুরুতর আহত হয়েছে ১৭ হাজারের বেশি সেনা।

ট্যাগ: আফগানিস্তানআফগানিস্তানে মার্কিন সেনাডোনাল্ড ট্রাম্পতালেবান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সার এত সমস্যার সমাধান কোথায়?

পরবর্তী

জঙ্গি সাইফুলের বুধবার বাড়ি যাওয়ার কথা ছিল

পরবর্তী
ছবিতে জঙ্গি সাইফুলের ছবি ও ঢাকার একটি বহুতল ভবনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি সাইফুলের বুধবার বাড়ি যাওয়ার কথা ছিল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিসবাহ-ইউনিস ও আফ্রিদিকে সম্মাননা দেবে পিসিবি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT