চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে জড়িয়ে ধরলেন মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দুই দিনের সফরে অষ্টম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারতে এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার দেশটির গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। এ সময় দুই নেতা একে অপরকে আলিঙ্গন করেন।

নভেম্বরে মার্কিন ভোটের আগে দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে ভারতে আসলেন ট্রাম্প। বিশ্বের বৃহৎ দুই গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধানদের ওই বৈঠকের দিকে নজর থাকবে সকলের।

Banglabid

বিমানবন্দর থেকে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজরিত সাবরমতি আশ্রমে যান মোদি ও ট্রাম্প।  এসময় রাস্তার দুই পাশে মানুষকে দাঁড়িয়ে ওই দুই নেতাকে স্বাগত জানাতে দেখা যায়।

সেখান থেকে মোতেরার সর্দার বল্লভভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দিবেন ট্রাম্প ও মেলানিয়ায় দম্পতি। সেখানেই লক্ষাধিক মানুষের উপস্থিতে সংবর্ধনা জানানো হবে মার্কিন প্রেসিডেন্টকে।

ধারণা করা হচ্ছে, কয়েকমাস আগে নরেন্দ্র মোদি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গেছিলেন তখন ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে টেক্সাসে যে ‘হাউডি মোদি’ অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ঠিক তার আদলেই ‘নমস্তে ট্রাম্পে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Reneta

‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গুজরাট থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে দিল্লি পৌঁছানোর আগে আগ্রার তাজমহলেও যাওয়ার কথা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির। সেই জন্যে নতুন করে সাজানো হয়েছে তাজমহল।

দিল্লিতে প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের হতে যাওয়া বৈঠকে ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দু’দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য পরিস্থিতি জটিল হয়ে পড়ে।  যুক্তরাষ্ট্রের ভারতকে বাণিজ্য ক্ষেত্রে বিশেষ সুবিধা দান বন্ধ করে দেওয়ায় পাল্টা ভারতের পক্ষ থেকেও ২৮টি মার্কিন দ্রব্যের পণ্য শুল্ক বাড়িয়ে দেওয়া হয়। ট্রাম্পের এই সফর ভারত-মার্কিন বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে অনেকটাই উপযোগী হবে বলে মনে করো হচ্ছে।

ভারত সফরের আগে রোববার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে বলেন: ‘আমরা লক্ষ লক্ষ মানুষের সঙ্গে থাকব। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল।  তিনি একজন ভাল বন্ধু।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে জানিয়েছেন এই ইভেন্টটি (নমস্তে ট্রাম্প) এখনও পর্যন্ত সবচেয়ে বড় ইভেন্ট হবে।’

ট্রাম্পের সফরের কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী মোদি টুইট করে জানান যে, মার্কিন প্রেসিডেন্ট এই সফরে এসে আসলে করে ভারতকেই ‘সম্মান’ দিচ্ছেন।  ‘ভারতডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে প্রস্তুত। আমেদাবাদের ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে স্বাগত জানানো হবে। তিনি আমাদের সঙ্গে থাকবেন এটা যথেষ্ট সম্মানের বিষয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT